1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কাছে আসছেন বুবলী, দূরত্ব বাড়ছে অপুর সঙ্গে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

 

গেলো ২১ মার্চ ছিল চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর পুত্র শেহজাদ খান বীরের ৪র্থ জন্মদিন। নিজের একমাত্র ছেলের জন্মদিনে বীরকে নিয়ে স্বামী শাকিব খানের বাসায় গিয়েছিলেন বুবলী। জানা গেছে, সেখানে গিয়ে দাদির সঙ্গে কেক কেটেছেন শাকিবপুত্র। আর শাকিবের বাসায় ছেলেকে নিয়ে সময়টা কিন্তু বেশ ভালো কেটেছে বুবলীর। আর এটা বোঝা গেছে শাকিবপত্নীর ফেসবুক পোস্ট দেখে। ওইদিন ছেলের জন্মদিনের একাধিক মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ করে বিষয়টি জানান দিয়েছিলেন বুবলী নিজেই।

বীরের জন্মদিনের ঠিক এক সপ্তাহ পরেই জন্মদিন ছিল শাকিব খানের। ২৮ মার্চ শাকিবের জন্মদিনেও তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বুবলী। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একই বিছানায় শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করে বাবা – ছেলের সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন তিনি। শুধু জন্মদিনের শুভেচ্ছা জানিয়েই শেষ হয়নি, ওইদিন বাবার সাথে একসঙ্গে বসে কেকও কেটেছেন বুবলীপুত্র। সেই ছবি আবার একদিন পর ফেসবুকে প্রকাশ করেছেন বুবলী। যেখানে শাকিব খানকে তার ছোট ছেলে বীরের সঙ্গে বসে কেক কাটতে দেখা যায়। সেই কেকটির ডিজাইন করা হয়েছিল শাকিব খান ও বীরের ছবি দিয়ে।

স্বাভাবিকভাবেই গেলো এক সপ্তাহ ধরে আবারও শাকিবের প্রতি ভালোবাসার চিত্র ফুটে ওঠেছে বুবলী’র। অন্যদিকে ছোট সন্তানকে নিয়ে ভালো মুহূর্ত কাটাতে দেখা গেছে দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিবকে। শাকিব – বুবলী ও তাদের সন্তানের এমন ভালো সময়ে প্রশ্ন উঠেছে, শাকিব খানের প্রথম স্ত্রী ও তার বড় সন্তানের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন কোথায় ?

জানা গেছে, সপ্তাহখানেক আগে ভারতে গেছেন অপু। সেখানে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। শাকিবের জন্মদিনে ছেলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এই অভিনেত্রী। তবে সেই শুভেচ্ছাবার্তা ঘিরে ছিল প্রশ্ন। বুবলী যেখানে প্রথম প্রহরে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, ছেলেকে সঙ্গে নিয়ে বাবার সঙ্গে কেক কেটেছেন! অপু সেখানে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পরদিন রাতে। তাও ছেলে জয়ের পক্ষ থেকে, নিজে শুভেচ্ছা জানাননি।

জানা গেছে, বুবলী ইস্যুতে নতুন করে কোনো মন্তব্য করেননি অপু। দুই নায়িকা বিভিন্ন সময় পরোক্ষভাবে একে অপরকে ইঙ্গিত করে মন্তব্য করলেও শাকিব খান বা শেহজাদ খান বীরের জন্মদিনকে কেন্দ্র করে নতুন কোনো রকমের কথার লড়াইয়ে জড়াননি।

এদিকে, বুবলীকে নতুন করে আবারও শাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে ভক্তদের অনেকে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, তাহলে কি অতীতের মান – অভিমান ভুলে মিলন ঘটছে এই জুটির ? অপুর সঙ্গে কি তবে দূরত্ব বেড়েছে শাকিবের ? এদিকে, গেলো মাস থেকে এখন পর্যন্ত শাকিবকে নিয়ে একাধিক সাক্ষাৎকারে ইতিবাচক মন্তব্য করেছেন লেডি সুপারস্টার বুবলী। সেটা কলকাতায় নিজের ছবি মুক্তিকে কেন্দ্র করে হোক কিংবা নিজের ক্যারিয়ারের কোনো সাফল্য উল্লেখ করে হোক। শাকিব বন্দনায় এখন রীতিমতো মুখর বুবলী। কিন্তু তার তুলনায় অনেকটাই নীরব রয়েছেন অপু।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি