1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কাজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন নোরা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
Oplus_131072

 

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি বলিউডের অন্যতম আইটেম ড্যান্সার হিসেবেও ব্যাপক পরিচিত। কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর আলোচনা চলে। জানা গেছে, গেলো কয়েক বছর ধরে নিজের কাজ নিয়ে বেশ তিক্ত অভিজ্ঞতা ছিল নোরা’র। কাজের চাপে নাকি একেবারে বেসামাল হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতাই সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন।

নোরা ফাতেহি’র কাছে ওই বিষয়ে জানতে চাইলে জানা যায়, যদি তার জীবনের ওপর কোনো ডকুমেন্টারি তৈরি করা হয়, তাহলে একটি নির্দিষ্ট সময় তুলে ধরা কঠিন হবে। এই বিষয়ে নোরা বলেন, সম্ভবত গেলো চার – পাঁচ বছরের সময়টি। কারণ, ওই সময় আমার সঙ্গে অনেক কিছুই ঘটেছে, এটা অনেকেই জানেন না। খুবই বিশৃঙ্খল সময় ছিল এটা, বলা যায় ওই সময়টায় আমি পাগলপ্রায় ছিলাম। সময়টি নিয়ে কথা বলা আমার জন্যে কঠিন। যদি কখনও ডকুমেন্টারি করার সিদ্ধান্ত নেই, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখবো

নোরা ওই সময়কার বর্ণনা দিয়ে সাক্ষাৎকারে বলেন, সময়টা আমার কাছে রোলার কোস্টারে রাইড করার মতো ছিল। তখন শ্যুটিং সেট আমার কাছে একেবারেই নতুন। যখন আমার প্রথম ছবির দৃশ্যে পরিচালক ‘কাট’ বলেছিলেন, আমি সঙ্গে সঙ্গেই চরিত্র থেকে বের হয়ে গিয়েছিলাম। তখন পরিচালক বলেছিলেন, যখন আমরা কাট বলি, তখন আপনাকে চার – পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর চরিত্র থেকে বের হতে হবে। আমি আগে এসব জানতাম না। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তখন শ্যুটিং সেট থেকে অনেক কিছু শিখেছিলাম।

জানা যায়, মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহি’র জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তার ক্যারিয়ারের জন্য অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত তার পরিবারের পক্ষেও কঠিন ছিল। ভিনদেশে গিয়ে নোরা’র সাফল্য নিয়ে তার পরিবারে কী মনে করে তা নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, প্রথমদিকে, যখন আমি এই যাত্রা শুরু করি, তখন সবাই মনে করেছিল আমি পাগল। কেউ আমাকে সমর্থন করেনি। যদিও এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে, যেখানে কোনো বন্ধু, পরিবার, যোগাযোগ বা সম্পর্ক নেই, সে জায়গাটি কতটা অদ্ভুত হতে পারে তা বুঝেছি। আমি একমাত্র, যে সীমা ছাড়িয়ে কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি ভাবারও বিষয় না। তাই আমার পরিবার এটা নিয়ে আমাকে কিছু বলেনি, বরং সমর্থন জুগিয়েছে এবং তারা গর্বিতও। আমরা যখন দুবাই, মরোক্কো বা কানাডায় যাই, তখন ভক্তদের দেখে তারা অভিভূত হয়ে পড়েন।

উল্লেখ্য, ২০১৪ সালে বলিউডে প্রবেশ করেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি বলিউডে নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে “রোত্তে হুয়ে আদমি” ছবিতে। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি