
কবিতা: কি অপরাধ ছিল?
-হাবিবুর রহমান বাবু
কি অপরাধ ছিল?
কেন এভাবে জীবন দিতে হলো?
আছে কি এর উত্তর কারো কাছে?
উত্তর না থাকলেও প্রশ্ন আরো আছে..
বিমান কি তবে, পথ করেছে ভুল?
বিমানের ভুলেই কি কলি থেকে ঝরে গেলো
আমাদের এতগুলো ফুল?
কি অপরাধ ছিল?
ছোট ছোট বাচ্চারা পড়ায় মগ্ন ছিল ক্লাসে..
কে জানত চোখের পলকেই
পরিণত হবে তারা লাশে?
কে নেবে এই দায়ভার, আছে কি ক্ষমতা কারো?
আমাদের’কি তবে বোধ’উদয় হবে
এভাবে লাশ হলে আরো?
কি অপরাধ ছিল?
বাবার কাধে সন্তানের লাশ
এ যেন ভীষণ ভারি
কাঁধে লাশ বয়ে শত ব্যথা সয়ে
স্মৃতির সাথে যুদ্ধ করে
জীবন দিতে হবে পারি
এটাই কি তবে ভাগ্যের নির্মম পরিহাস?
কি অপরাধ ছিল?
উৎসর্গ: ২১ জুলাই ২০২৫ তারিখে উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত এবং আহত সকলকে।