1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

কী কারণে নাইট গার্ড হলেন নীলাঞ্জনা নীলা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
Oplus_131072

 

লাক্স সুপারস্টার ২০১৪ এর প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা নীলা বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ চলচ্চিত্রের মাধ্যমে আবারো বড় পর্দায় ফেরেন এই অভিনেত্রী। তবে এবার এই অভিনেত্রী নাইট গার্ডের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

জানা গেছে, নীলা’র নাইট গার্ড হওয়াটা কিন্তু তার নতুন কোনো ছবির কারণে নয়, দেশের চলমান পরিস্থিতিতে এই অভিনেত্রী অনেকের মতোই রাস্তায় বেরিয়ে এসে নিজের এলাকা পাহারা দিচ্ছেন। গেলো কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় রাতে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমেও এই খবর উঠে এসেছে। ডাকাত ঠেকাতে একত্র হয়ে স্থানীয় সাধারণ মানুষ পাহারা দিচ্ছেন। অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও ডাকাত ঠেকাতে পাহারা দিচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন। ৯ আগস্ট দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন – ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড।

জানা যায়, নীলাঞ্জনা নীলা’র এই পোস্টে অনেকে প্রশংসাসূচক মন্তব্য করেছেন। মাসুম আহমেদ মন্তব্যে লিখেছেন, ‘সময়ের সাহসী নারী যোদ্ধা’। জাহিদুল ইসলাম লিখেছেন, ‘ব্যাপার না, যা-ই হোন না কেন দেশটা সবার, সবাই মিলেই দেশটার যত্ন নিতে হবে।’

নীলাঞ্জনা নীলা অভিনীত সর্বশেষ ছবি ‘শ্যামাকাব্য’ ৩ মে মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি