1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের সহায়তায় নতুন স্বপ্ন দেখছেন নেত্রকোনার ৪০ নারী আইসিসিবিতে বৃষ্টি উপেক্ষা করে ক্রেতাদের ভিড় পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর আধিপত্যের সূচনা যেভাবে রাজউকের আবাসনে মাদকের আড্ডা, দখল ও চাঁদাবাজির প্রতিবাদ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হ**ত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক গ্রে*প্তার, উ*দ্ধার আইফোন এক ছাতার নিচে ক্রিকেট ও ফুটবল, মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দল আবাসন খাতের টেকসই উন্নয়নে নীতিগত সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবি ব্যবসায়ীদের মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী প্রণোদনা ঋণ বিতরণে ধীরগতি, দ্রুত আবেদন নিষ্পত্তির দাবি সন্ত্রাস-চাঁদাবাজি কেন ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
Oplus_131072

 

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনে সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের প্রতিবেদক হাবিবুর রহমান বাবু। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ১৭ জুলাই অনুষ্ঠিত ভোটগ্রহণে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি এ পদে বিজয়ী হন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর হাবিবুর রহমান বাবু সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার প্রতি আস্থা রেখে যারা আমাকে মূল্যবান ভোট দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কুমিল্লা সাংবাদিক ফোরামের সদস্যদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

হাবিবুর রহমান বাবু দীর্ঘ এক যুগ ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বর্তমানে তিনি নাগরিক টেলিভিশনের প্রতিবেদক হিসেবে কর্মরত। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ লাভ করেন। গত ১১ জুলাই রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক বিচারপতি জয়নাল আবদীন তার হাতে এ সম্মাননা তুলে দেন। সম্মাননা পাওয়ার পর তিনি বলেন, “সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সাংবাদিকতায় অর্জিত এই সম্মান আমি আমার সাংবাদিকতার গুরু কাজি তানভীর আলাদিনকে উৎসর্গ করছি।”

সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতেও তিনি পরিচিত মুখ। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শাড়ি পড়ে এসো’ এবং উপন্যাস ‘ফেরার পথে’ পাঠকমহলে প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি ইয়ুথ জার্নালিস্ট’স ফোরাম, বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাবিবুর রহমান বাবুর এ বিজয়ে নাগরিক টেলিভিশনের সহকর্মী, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং পেশাগত দক্ষতার মাধ্যমে সংগঠনের কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে এবং সদস্যদের অধিকার ও স্বার্থ রক্ষায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা রাজধানীতে কর্মরত কুমিল্লার সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি