1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব: ডা. জুবাইদা রহমান বিসিএস ছাড়াই ক্যাডার বনে গেলেন আবু তালেব, লুটলেন কোটি কোটি টাকা বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ টেকসই শাসনব্যবস্থা না থাকায় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: ওয়াহিদউদ্দিন বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীব দুর্নীতির টাকায় গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ   চমক নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির দাপট, ফাইনাল ছাড়াই এশিয়া কাপ পাকিস্তানের আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং বাড়ানোর আহ্বান

মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব: ডা. জুবাইদা রহমান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানুষের কল্যাণ, মানবিকতা ও উন্নয়ন গুরুত্ব পাবে। দেশের অগ্রগতি এবং মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান, বনানী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানার ১০৭ জন দুস্থ মানুষ, দুজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নে ৪০ জনসহ মোট ১৬৫ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের কাছে আর্থিক সহায়তার চেক এবং নিমগাছের চারা তুলে দেন।
মানুষের বিপদের সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব। মানুষের পাশে থাকার যে অঙ্গীকার রয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।

এদিকে রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান।

সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা হবে সমাজের প্রধান ভিত্তি। দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর চেতনাকে গুরুত্ব দিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। বিপদের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনের সময় সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

এ সময় অগ্নিকাণ্ডে নিহত ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। শাহরিয়ারের ভবিষ্যৎ নিয়ে পরিবারের যে স্বপ্ন ছিল, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে তা থেমে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি নিহত শাহরিয়ারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দানের জন্য প্রার্থনা করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতিও সমবেদনা জানান তিনি।

বক্তব্যের শেষে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

গত ১৫ নভেম্বর ভোরে রাজধানীর কড়াইলে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র নামে ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হন। ওই ঘটনায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুনের সূত্রপাত হয়। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়।##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি