1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কেনো মির্জা নিয়ে পিছিয়ে গেলেন অঙ্কুশ?

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ঈদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৩ টি চলচ্চিত্র। অথচ প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে মাত্র একটি। টলিউডে মুক্তি প্রতীক্ষিত একমাত্র ছবির নাম ‘মির্জা’। সুমিত সাহিলের পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা – ঐন্দ্রিলা সেন। অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘মির্জা’ অঙ্কুশ হাজরার প্রথম প্রযোজিত ছবি। ১০ এপ্রিল ‘মির্জা’র মুক্তির কথা ছিল। কিন্তু অঙ্কুশ সেটির মুক্তি পিছিয়ে দিয়েছেন। ঈদ ১১ এপ্রিল হওয়ায় এক দিন পিছিয়ে নেওয়া হয়েছে এটির মুক্তির তারিখ।

কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, ‘মির্জা’ ছবিটির মুক্তির তারিখ পেছানোর কারণ হিসেবে অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ বলেছেন, অনেক যত্নে নির্মাণ করা হয়েছে মির্জা। এই ছবিতে আমি অভিনয়ের পাশাপাশি এটি আমি প্রযোজনায়ও করেছি। তাই ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী। সেই আশা থেকেই এক দিন পিছিয়ে ঈদের দিন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ওইদিন ঈদ উৎসব থাকায় আশা করছি দর্শকদের ভালো রেসপন্স পাবো তবে যেহেতু ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের হিন্দি চলচ্চিত্র ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ও ‘ময়দান’। জানা গেছে, এই কারণে কলকাতায়ও সেভাবে হল পাচ্ছে না ‘মির্জা’।

জানা যায়, অঙ্কুশ – ঐন্দ্রিলা নিজেদের ছবিটির প্রচারে কোনও কার্পন্য করছেন না। এছাড়া দর্শকদের মধ্যেও এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে এটি নিয়ে। ছবিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়া আরও অভিনয় করেছেন ঋষি কৌশিক, কৌশিক গাঙ্গুলি, শোয়েব কাবির, জিমি ব্যানার্জি, প্রিয়া মণ্ডল ও শঙ্কর দেবনাথ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি