1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী নববর্ষ উদযাপন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

 

সুর, সংগীত, নৃত্য, আবৃত্তি ও যন্ত্র সংগীতের মুর্ছনায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করেছে কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী। নতুন বছরকে বরণ করতে শুক্রবার বিকেলে খিলগাঁও হাই স্কুল মিলনায়তনে আয়োজন করে এই উৎসবের।

বুলবুল একাডেমীর পরিচালক তাপস চক্রবর্তী, মনি চক্রবর্তী ও পান্না আহমেদকে সঙ্গে নিয়ে খিলগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আসলাম উদ্দিন মোল্লা অনুষ্ঠানের উদ্বোধন করেন।তিনি বলেন, আদিকাল থেকে বাংলা সাহিত্য ও সংগীত
সমাজের অশুভশক্তিকে বিতারণ করে শুভশক্তিকে জাগ্রত করে সম্প্রীতির বন্ধনকে নিবিড় করে চলেছে। এই উৎসব সমাজের সকল পাপ ও পংকিলতাকে পেছনে ঠেলে, সকল
ভেদাভেদ আর বিভক্তির অবসান ঘটিয়ে অশুভ প্রবণতার বিনাশ ঘটাক, নতুন বছরের অগ্রসর চিন্তার ভিত্তি নির্মাণ করুক।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের অর্খ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শহীদ সংসদ সদস্য নূরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা।

এরপর বাফা’র শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় প্রায় তিন ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা।এরপর বৈশাখকে স্বাগত জানিয়ে সম্মিলিত কন্ঠে পরিবেশন করা হয় ‘এসো হে বৈশাখ’।পরে একে একে বাফার নিজস্ব
শিল্পীরা পরিবেশন করেন আরও ৬টি সমবেত সংগীত, ৯টি একক সংগীত, ৪টি দলীয় নৃত্য, একটি দ্বৈত নৃত্য, ৩টি দলীয় আবৃত্তি, গিটারের ২টি দলীয় পরিবেশনা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি