1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কেন জন্মদিন আসে?

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪

-হাবিবুর রহমান বাবু

যখন থেকে বুঝতে শিখেছি
তখন আমার জন্মদিন আস’লে খুবই খুশি হতাম
জন্মদিন চলে যাবার পর ভাবতাম
আবার কতদিন পর আসবে জন্মদিন
একটি বছর অপেক্ষা করতে হবে
একটি জন্মদিনের জন্য
খুব কষ্ট হতো, দিন যেন কাটতোনা,
দিন কাটে না কেন?
আমার জন্মদিন আসে না কেন?
জন্মদিন মানেই তো অনেক আনন্দ
আত্মীয়-স্বজন একসাথে হওয়া,
কেক কাটা বেলুন ফাটানো
আরো কত রকমের মজার মজার খাবার,
আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে
সেই অস্থিরতা যাচ্ছে কেটে
এখন ভাবি ঠিক উল্টো
কেন জন্মদিন আসে?
কেন এত তাড়াতাড়ি বছর শেষ হয়ে যায়?
কেন কিছুদিন পরপর বছর ঘুরে জন্মদিন আসে
সেই সাথে জীবন থেকে হারিয়ে যায়
আরো একটি বছর
বয়সের দিক থেকে প্রতিদিন
এগিয়ে যাই বৃদ্ধের কাতারের দিকে
জীবন থেকে নির্ধারিত আয়ু দিন দিন কমে যায়
কেন জন্মদিন আসে?
এত তাড়াতাড়ি কেন একটি বছর শেষ হয়ে যায়
একটি বছর কেন এক যুগের মত দীর্ঘ হয়না?
কেন জন্মদিন আসে? এত তাড়াতাড়ি…

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি