1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

কোটালীপাড়ায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটানায় মামলা করা হবে বলে জানিয়েছে ওই ছাত্রীর পিতা।

গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ডুমরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে মিথুন ভাবুক (২৬) ও সচীন পান্ডের ছেলে সত্য পান্ডে (২৪) ওই ছাত্রীর মুখে ওড়না পেচিয়ে একটি মাছের ঘেড়পাড় নিয়ে দু’জনে মিলে জোরপূর্বক ধর্ষন করে। এতে ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়।

এরপর ওই স্কুল ছাত্রী বাড়ি ফিরে এসে এ ঘটনা তার মা-বাবাকে জানায়। ছাত্রীর পিতা বলেন, আমি এ ঘটনায় মামলা দায়ের করবো। দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে পরিবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি