1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ক্রপটপে ছবিতে দর্শনাকে ঘিরে একটাই প্রশ্ন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

 

কলকাতার বাংলা এবং তেলেগু ছবির অভিনেত্রী দর্শনা বণিককে চেনেন নিশ্চয়ই ? মাত্র মাস দেড়েক আগে টলি অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করেছেন তিনি। তিনি কি মা হচ্ছেন ? তার ‘বেবি বাম্প’ আবিষ্কার করে একের পর এক প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে শুধু প্রশ্নই নয়, মিলেছে উত্তরও।

জানা যায়, ক্রপটপে তিনটে ছবি দিয়েছিলেন দর্শনা। লিখেছিলেন, সেখানে প্রায় পৌঁছে গিয়েছি। এটা দেখেই অনেকেই অনুমান করে নেন অভিনেত্রী বুঝি মা হতে চলেছেন। সেই প্রশ্নও অনেকেই করেন মন্তব্য বক্সে। অনেকেই জিজ্ঞাসা করেন, কোথায় পৌঁছুনোর কথা লিখছেন ? জানিয়ে রাখা যাক, গেলো বছর বেশ খানিক ওজন বাড়িয়ে ফেলেছিলেন দর্শনা। তবে বিয়ের আগে নিয়মিত জিমে যোগ দেন তিনি। সঙ্গে চলে ডায়েট ও নাচ। আগের থেকে অনেকটা ওজন কমিয়েছেন। কমিয়েছেন পেটের অতিরিক্ত মেদও। যে টুকু কমেনি তা কমিয়ে ফেলার জন্য চেষ্টাও চালাচ্ছেন তিনি। সেটিরই ‘ওয়ার্ক ইন প্রগরেস’ এর ছবি দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এই জন্য যে ‘সন্তানসম্ভবা তকমা পেতে হবে তা হয়তো নিজেও ভাবতে পারেননি তিনি।

গেলো ১৫ ডিসেম্বর বিয়ে করেন দর্শনা ও সৌরভ। তাদের বিয়েতে হাজির ছিলে প্রায় গোটা টলিউড। বিয়ে নিয়ে কম সমালোচনা হয়নি। সৌরভের পূর্ব সম্পর্কের কথা টেনে চরম নিন্দিত হতে হয়েছে তাকে। যদিও সে সব কিছুই পাত্তা দেননি কেউই। বিয়ের পরই দু’জনে কাজে ফিরেছেন। নতুন ফ্ল্যাট শিফটও হয়েছেন এই জুটি। একে অপরের প্রেমে সুখে সংসার করছেন সৌরভ ও দর্শনা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি