1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

“খুফিয়া”শেষমেশ বাঁধনকে নটী বানিয়েই ছাড়লো

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

‘খুফিয়া’ নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হলো বাংলাদেশের লাক্স তারকা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজ নির্মিত ওয়েব ফিল্মটি গেলো ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

মুক্তির পর থেকে অনেকেই বাঁধনের সমালোচনা করছেন। কারণ, তার অভিনীত হিনা নামের বাংলাদেশী চরিত্রটি একটি নেতিবাচক চরিত্র। এই চরিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ ওঠেছে। মূলত নেগেটিভ চরিত্রের কারণে এই চরিত্রে অভিনয়ে অপারগতা প্রকাশ করেছিলেন মেহজাবিন চৌধুরী ও বিদ্যা সিনহা সাহা মিম। ছবি নিয়ে বাঁধনের চরিত্র নিয়ে বিস্তর সমালোচনার মধ্যেই অভিনেত্রী বন্যা মির্জা বাঁধনকে নটী বানিয়েই ছেড়েছেন। অর্থাৎ বাঁধনকে তিনি নটী বলে অভিহিত করেছেন। তার অভিনয়ের প্রশংসা করে ওই বন্যা মির্জা – চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি শিরোনামে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

লেখার শুরুতে বন্যা মির্জা বলেন, একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিয়ে যা শিখেছিলেন, তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছেন। তার হয়তো জানা বোঝার দরকার হয়নি যে, অভিনেতা হতে হবে। অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন, তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করেছেন।

অভিনয় শব্দটির ব্যাখ্যা করে বন্যা মির্জা বলেন, অভিনয়রে সঙ্গে দক্ষতা শব্দটি আমরা বলেই থাকি। কিন্তু দক্ষতা আসলে কী ? ভালো অভিনয় করতে পারা ? ভালো অভিনয় কী ? দেখলেই বোঝা যায় পরিশ্রম করেছেন ? একেবারে ঘেমে-নেয়ে উঠেছেন ? না, তা না। একমাত্র কাজ অভিনেতার তা হলো, নিজেকে ভুলে না গিয়ে তাকে পেছনে রেখে সামনে অন্য এক মানুষকে দাঁড় করানো! সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এতটাই সত্য যে, দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরূহ! তাই কি করা যায় ? যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোনো এক হিনার জীবন; যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।

বাঁধনের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে বন্যা মির্জা বলেন, আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে। আর আমরা দেখলাম যে, কীভাবে একজন নটীর জন্ম হয়! বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সকল মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য যে, সে হয়ে ওঠে অন্য আরেকজন! আমি অভিভূত!

জানা গেছে, গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ইতিমধ্যে ছবিটি নিয়ে প্রচুর নেতিবাচক লেখালেখি শুরু হয়ে গেছে। ছবিতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি