1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গুচ্ছের আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালুর দাবি ভর্তিচ্ছুদের

সাইফান নুসরাত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে কেন্দ্রীয়ভাবে মেরিট ও মাইগ্রেশন চালু রাখার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ দাবিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেরিট ও মাইগ্রেশন প্রকাশিত হয় গত ২০ আগস্ট। তারপরও অনেক সিট খালি রয়ে গেছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি।

গত ২৩ সেপ্টেম্বর ইচ্ছুকদের জন্য মাইগ্রেশন চালু রাখা হবে মর্মে গুচ্ছের ওয়েবসাইটে নোটিশ দেয়া হয়। কেউ যদি মাইগ্রেশন বন্ধ করতে চায় তাদের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। এরপর গত সোমবার কিভাবে ওয়েটিংয়ে থাকা শিক্ষার্থী ভর্তি করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে চূড়ান্ত সভা হওয়ার কথা ছিলো, কিন্তু এখন আবার ভিন্ন কথা বলা হচ্ছে।তারা বলেন, আমরা কেন্দ্রীয় মাইগ্রেশন ও মেরিট বহাল চাই। এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের মাইগ্রেশন দিয়ে উপরের দিকের সিটগুলো পূরণ করা হোক। আর মেরিট দিয়ে ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালরের একটি সিটের স্বপ্ন পূরণের সুযোগ দেয়া হোক।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি