1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গোলাম মোস্তফা খান মিরাজ -এর যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইয়ের মোড়ক উন্মোচন

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

১৯৭১ সালের যুদ্ধদিনের নানা গৌরব গাথার আলেখ্য এবং তারপর বঙ্গবন্ধু হত্যা ও পরবর্তী রাজনীতিসহ জীবনের নানান ঘাত প্রতিঘাত নিয়ে আত্মকথন সাজিয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ। গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) ‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন হয়েছে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে।খবর বাপসনিউজ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এডিটর্স গিল্ড-এর সভাপতি ও ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও ট্যুরিজম পুলিশ প্রধান হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইউম খান।

বইটির লেখক গোলাম মোস্তফা খান মিরাজ ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পরেও আবার অস্ত্র হাতে তুলে নেন তিনি। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও মুক্তিযোদ্ধাদেরকে নানানভাবে সংগঠিত করার কাজ করেছেন।

স্বাধীনতা যুদ্ধের সময়কালসহ স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী নানান ঘটনা বইটিতে সাজানো আছে। বঙ্গবন্ধুর সঙ্গে লেখকের ঘনিষ্ঠ যোগাযোগের ফলে বহু দুর্লভ সব তথ্য এবং কঠিন সময়ে রাজনীতির গতিধারা ধরা আছে ‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইটিতে। বইটি প্রকাশক করেছে তৃণলতা প্রকাশ। মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।

আগ্রহী পাঠক ছাড়াও বইটি বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধ নিয়ে যারা গবেষণা করেন তাদের বিশেষ ভালো লাগবে বলে জানিয়েছে তৃণলতা প্রকাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আত্মকথনের মধ্য দিয়ে ইতিহাসের নানান বাঁকবদলের অপ্রকাশিত অনেক তথ্য উঠে এসেছে ‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইটিতে। বাংলাদেশের রাজনীতিকে নতুন করে আবিষ্কার করার অনেক উপাদান বইটিতে মিলবে বলেও বলেন তারা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি