1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

চলতে হবে 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

চলতে হবে

-হাবিবুর রহমান বাবু

চলতে চলতে হঠাৎ পেছন ফিরে দেখি
ফেলে আসা রাস্তার শুরুটা অনেক দূর..
শুরুর কোন কুল-কিনারা দেখা যায় না..
পথটা এতটাই আঁকা বাঁকা
খুব কাছেই চোখ আটকে যায়,
শুধুই কি আঁকাবাঁকা!
সেই সাথে ঘোর অন্ধকার
ভাবতেই অবাক লাগে
এই অন্ধকার আঁকাবাঁকা এতখানি পথ
কি করে পাড়ি দিলাম আমি?
যদিও পদে পদে আপদ বিপদ বারবার অতিক্রম করেছি..
কি ভয়ংকর..
এই পথ পাড়ি দিতে যতটা না কষ্ট হয়েছে
তার চেয়েও বেশি ভয় হচ্ছে..
পাড়ি দিয়ে আসা সেই পথ পেছন ফিরে দেখে..
মনে বড় ভয় হচ্ছে
যে পথে আছি এই পথও কোন একদিন
পেছনে ফেলে আসা অন্ধকার আঁকাবাঁকা পথের মত হয়ে যাবে না তো?
সে যাই হোক
সামনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে
চলতে হবে
এই পথে চলতেই হবে
চলতে চলতে কোন একদিন পৌঁছে যাব
পথের শেষ প্রান্তে
যেখানে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু
আহ্, বিষয়টা খুবই কষ্টের
তবে এটাই চির সত্যি
পথের শেষে মৃত্যুর স্বাদ গ্রহণ করে
লাশ নামের নতুন এক নামে
শুরু হবে কবর নামের নতুন এক পথ চলা…

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি