1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ছেলের লিভ ইনে কেনো আপত্তি নেই শ্রাবন্তী’র

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

 

কলকাতার তারকা শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় বোম্বশেল হিসেবে খ্যাত। টলিউডের বাংলা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করে পরবর্তীতে নায়িকা হন তিনি। কিন্তু শ্রাবন্তী খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন। পরিচালক রাজীব কুমার বিশ্বাস তার প্রথম স্বামী। এরপর শ্রাবন্তীর কোলে আসে অভিমন্যু চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর একমাত্র সন্তান। তবে স্বামী রাজীবের সঙ্গে সম্পর্ক টেকেনি তার। ডিভোর্স হয়ে গেলে মায়ের কাছেই বড় হয়েছেন অভিমন্যু। কাজ, সংসার, সন্তান একাই সামলেছেন শ্রাবন্তী।

শ্রাবন্তীর একমাত্র ছেলে এখন বড় হয়েছে। বেশ কয়েক বছর ধরে সম্পর্কেও রয়েছে সে। অতীতে বহু সাক্ষাৎকারেই শ্রাবন্তী জানিয়েছেন, অভিমন্যু নাকি তার বন্ধুর মতো। জীবনের যাবতীয় খুঁটিনাটি, গোপন কথা মায়ের সঙ্গেই শেয়ার করেন তিনি। এমনকী ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশে ট্যুরেও যেতেও দেখা গেছে শ্রাবন্তীকে।

শোনা যাচ্ছে, এখন প্রেমিকার সঙ্গে লিভ ইনে রয়েছে শ্রাবন্তী তনয় অভিমন্যু। এমন সম্পর্কে মায়ের আপত্তি রয়েছে কী ? শ্রাবন্তী বলেন, ছেলে লিভ ইন করুক যাই করুক, আমার আপত্তি থাকবে কেনো ? জীবন একটাই। তাই যে যেটাতে ভালো থাকে, সেটাই করা উচিত বলে আমি মনে করি।

ছেলে কী হবে এটা নিয়ে প্রশ্ন করতেই শ্রাবন্তী বলেন, ও যা চায়, যেটা হতে চায়, তাতে মা হিসেবে আমার সম্মতি আছে। তিনি জানান, মা হিসেবে সব সময় ছেলের পাশে আছেন তিনি। অন্যদিকে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। যদিও এসব নিয়ে কথা বলতে নারাজ তিনি।

জানা গেছে, শ্রাবন্তী কিছুদিন আগে শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় শেষ করেছেন ‘দেবী চৌধুরানী’র শুটিং। হাতে রয়েছে আরও একগুচ্ছ কাজ। সব মিলিয়ে এই মুহূর্তে কাজ আর ব্যক্তি জীবন নিয়ে বেশ আছেন শ্রাবন্তী।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি