1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ছেলের লিভ টুগেদারে আপত্তি নেই শ্রাবন্তীর!

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

ওপার বাংলার যৌনাবেদনময়ী অভিনেত্রী শ্রাবন্তী তিন বার বিয়ে করে আবার সংসার ভেঙে বারবারই আলোচিত। প্রেমজীবন এবং বিয়ে নিয়েও বরাবরই থাকেন চর্চায়। তবে পিছিয়ে নেই অভিনেত্রীর ছেলে ঝিনুক ওরফে অভিমন্যু চট্টোপাধ্যায়ও। গেলো কয়েক বছর ধরে মডেল দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কে আছেন শ্রাবন্তীর ছেলে। হবু বউমাকে নিয়ে বেশ কিছু ট্রিপও করে এসেছেন এই অভিনেত্রী। শ্রাবন্তী এবার জানালেন, ছেলে অভিমন্যু আর তার প্রেমিকা দামিনী যদি কখনো লিভ টুগেদার করার সিদ্ধান্ত নেন, তাহলে তার কোনো আপত্তি থাকবে না।

কলকাতার এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, আমার কোনো আপত্তি নেই। এটা কোনো ব্যাপারই না। যে যেটাতে ভালো থাকে, সেটাই করা উচিত। কারণ দিনের শেষে জীবন তো একটাই।

জানা গেছে, প্রেম নিয়ে কোনো দিনই সেভাবে লুকোছাপা করেননি দামিনী আর ঝিনুক। ভালোবাসার সম্পর্কে সিলমোহর দিয়ে ফেলেন ২০২১ সালের ১ জানুয়ারি। যদিও তার অনেক আগে থেকেই শ্রাবন্তীর বাড়িতে আনাগোনা দামিনীর। কারণ বন্ধুত্ব থেকেই শুরু হয়েছিল এই প্রেম। ২০১৭ সাল থেকেই প্রেমের সম্পর্কে আবদ্ধ দামিনী আর অভিমন্যু। ক্যারিয়ারের শুরুর দিকে ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সম্পর্ক সুখের না হলেও পেয়েছিলেন জীবনের সেরা উপহার। কোলে এসেছিল ছেলে ঝিনুক।

শ্রাবন্তী মা হিসেবে নিজেকে ‘শ্রেষ্ঠ’ প্রমাণের চেষ্টা করেছেন বরাবরই। সব প্রতিকূলতার মধ্যেও ছেলের দায়িত্বে কোনো খামতি রাখেননি।আপাতত আদালতে চলছে শ্রাবন্তীর তৃতীয় বিবাহ বিচ্ছেদের মামলা। ছাদ আলাদা হলেও কাগজে-কলমে এখনো স্বামী-স্ত্রী শ্রাবন্তী আর রোশন সিং। ডিভোর্সের মামলা বিচারাধীন। ডিভোর্সের সঙ্গে খোরপোশও দাবি করেছেন নায়িকা।

২০২১ সালের সেপ্টেম্বরেই এই খবর প্রকাশ্যে এসেছিল। প্রতি মাসে ৭ লাখ টাকা খোরপোষ দাবি করেছেন শ্রাবন্তী। এ কথা জানিয়েছিলেন, রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল। আপাতত তা নিয়েই চলছে মামলা। এই মামলা কবে শেষ হবে, তা আপাতত অজানা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি