
ঢালিউড সুপারস্টার শাকিব খান তার এবারের জন্মদিনে ছোট ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে জন্মদিনের কেক কেটেছেন। ২৮ মার্চ বৃহষ্পতিবার জন্মদিন ছিল শাকিব খানের। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
এদিকে, গতকাল দিবাগত রাতে নিজের ফেজবুক পেজে কিছু ছবি পোস্ট করেন শাকিব খানের স্ত্রী লেডি সুপারস্টার বুবলী। সেখানে শাকিব খানকে তার ছোট ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায়।
কেকটিতে একটি ছবিও রয়েছে। যে ছবিতে দেখা যাচ্ছে, বীরকে কোলে নিয়ে আছেন তার বাবা। বীরের সঙ্গে শাকিবের এই কেক কাটার ছবির নিচে অনেকেই প্রশংসা করছেন।