1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবি ছাত্রী পরিচয়ে ‘গুমের’ অভিযোগ ভিত্তিহীন, বেরিয়ে এলো আসল সত্য

‎রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬


‎কারামুক্তির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কারাগারে গোপনে আটকে রাখার অভিযোগ তুললেও অনুসন্ধানে সেই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

অভিযোগকারী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গত বুধবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক প্রেস ব্রিফিংয়ে তানজিলা তাবাসসুম নামে এক শিক্ষার্থীকে গুম করে রাখার কথা বলেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে , তানজিলা তাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নন। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এই নামে কোনো শিক্ষার্থীর তথ্য পাওয়া যায়নি।
‎এ বিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ” বিষয়টি জানার পর আমি খোঁজ নিয়েছি । কিন্তু সমস্ত কাগজপত্র ঘাটাঘাটি করেও এই নামে কাউকে পাওয়া যায় নি। ”

এদিকে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে ভিন্ন ভিন্ন নাম ও পরিচয় ব্যবহার করে সারাদেশের একাধিক পুলিশ কর্মকর্তাকে হানি ট্র্যাপে ফেলে পুলিশ বাহিনীকে বিতর্কিত করার অভিযোগে তানজিলা তাবাসসুম (২৪) ওরফে সুইটি ওরফে হ্যাপীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শনিবার (২৭ই ডিসেম্বর) মধ্যরাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত তানজিলা তাবাসসুম মুন্সিগঞ্জের লৌহজং থানার পয়সা পশ্চিম পাড়া গ্রামের মৃত রুবেল মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকা ছাড়াও ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করে এই নেটওয়ার্ক পরিচালনা করতেন বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

‎বর্তমানে তানজিলা তাবাসসুম জিএমপির বাসন থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সর্পোর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাসন থানার ওসি হারুন-অর রশীদ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি