1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জায়েদ কে নিয়ে কী বললেন নিপুণ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

 

অভিনেতা জায়েদ খান সম্প্রতি ডিগবাজি দিয়ে ব্যাপক আলোচনায় এসে ‘ডিগবাজি খান’ নামে ব্যাপক সমালোচিত একটি নামে পরিণত হয়েছেন। এই অভিনেতা যেখানেই যান, সেখানেই বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা দেন তিনি। অন্যদিকে, তার এই ডিগবাজি খাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন অনেকেই। এরই অংশ হিসেবে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণও তার কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে জায়েদের ডিগবাজি নিয়ে সমালোচনা করেন নিপুণ।

এই প্রসঙ্গে নিপুণ বলেন, যিনি (জায়েদ খান) ডিগবাজি দিচ্ছেন, তিনি কিন্তু দু’বার এফডিসির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সুতরাং তার বুঝা উচিত – সোশ্যাল মিডিয়ার সামনে আসলে কোনটা করতে হবে, আর কোনটা করতে হবে না। অর্থাৎ আমাকে কী করতে হবে বা আমার কোনটা করা উচিত, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। আমি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্য কি শুধু কাজ করবো ? আমাকে দেখে হাসছে বা ট্রল করছে – এটা গুরুত্ব দেবো, না আমি একটা পজিশনে ছিলাম, সেটাকে ধরে রাখবো। আমি মনে করি এই বিষয়গুলো ভাবা উচিত।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আরও বলেন, জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাচ্ছেন। এই জন্য ভুলে গেছেন তিনি কোন পদে ছিলেন। জাস্ট ট্রল হতে চাচ্ছেন তিনি।

উল্লেখ্য, নিপুণের আগে বুধবার জায়েদের ডিগবাজির বিষয়ে মুখ খুলেন কিংবদন্তি চলচ্চিত্র তারকা সোহেল রানা। এক ভিডিও সাক্ষাৎকারে তিনি জায়েদের ডিগবাজি নিয়ে প্রশ্ন তোলে বলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে ? এরপর সোহেল রানা তার এই কর্মকাণ্ডকে বাদুড় নাচ আখ্যা দিয়ে বলেন, এগুলো তো ডিগবাজি না; ডিগবাজি এই রকম হয় না।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি