1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

টাইগার থ্রি’তে কী ঝলক দেখাবেন ক্যাটরিনা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

 

সর্বশেষ মুক্তি পাওয়া বেশ কয়েকটি বলিউডি ছবি ও দক্ষিণী ছবি বক্স অফিসে রেকর্ড গড়ার পর আবার ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় চলচ্চিত্র শিল্প। এবার এই বক্স অফিস ছবির তালিকায় নাম লেখাতে যাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’। এই ছবির একাধিক পোস্টার প্রকাশের পর দর্শক উন্মাদনা দেখে তেমনটাই আঁচ করছেন ভারতীয় চলচ্চিত্র বোদ্ধারা। যদিও কেউ কেউ সালমানের শেষ মুক্তি পাওয়া ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির ব্যর্থতাকে সামনে এনে নেতিবাচক কথাও ছড়াচ্ছেন।

বলিউড বাদশাহ শাহরুখ খানের বক্স অফিস মাতানো ছবিগুলোর সঙ্গে সালমানের টাইগার থ্রির পোস্টারে অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। এই ছবিতে যে ধুন্ধুমার অ্যাকশন থাকছে – এটা নিয়ে সকলেই একমত। আর সেই জায়গাতেই এগিয়ে থাকছেন সালমান। কারণ এই অভিনেতার অ্যাকশনধর্মী ছবি ফ্লপ হয়েছে এমন রেকর্ড খুব কমই রয়েছে। তাছাড়া এই সিক্যুয়েলের আগের পর্বগুলোও দারুণ ব্যবসা করেছে। সালমান – ক্যাটরিনা জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন দর্শকরা।

অন্যদিকে, বিয়ের পর থেকে কাজের খবরে খুব বেশি ছিলেন না ক্যাটরিনা। এখনও সেভাবে গণমাধ্যমে কথা বলছেন না। কারণ হিসেবে জানা গেছে, আসন্ন দিওয়ালিতে টাইগার থ্রি মুক্তি পাবে। তাই প্রচারণার অংশ হিসেবে নিজেকে আপাতত আড়ালে রাখছেন তিনি। এক্ষেত্রে অনেকেই মনে করছেন দীর্ঘ সময় পর ক্যাটরিনা – সালমান জুটির পুনঃ জুটির ছবি বক্স অফিসে প্রভাব ফেলবে। সব মিলিয়ে বোদ্ধা থেকে শুরু করে নেটদুনিয়ায় প্রায় সকলেই একমত, এই জুটির ঘুরে দাঁড়ানোর মিশন বেশ রঙিন হওয়ার সম্ভাবনাই বেশি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি