1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

ভারতীয় কিংবদন্তি অভিনয় তারকা শর্মিলা ঠাকুর ঢাকায় আসছেন। আগামী বছরের ২০ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তার আসন্ন ঢাকা সফর বলে জানা গেছে। এই উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা ঠাকুর।

উৎসব কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এশিয়ান কম্পিটিশন বিভাগে শর্মিলার সঙ্গে বিচারক থাকবেন আরও চারজন। তারা হলেন – রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চাইনিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার। এবার ঢাকা উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে স্থান পাওয়া চলচ্চিত্রগুলো থেকে সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও চিত্রগ্রাহক নির্বাচন করবেন উল্লিখিত জুরিরা।

ঢাকা চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল শর্মিলা ঠাকুরের আসার বিষয়ে বলেন, ২০ থেকে ২৮ জানুয়ারি উৎসব চলাকালে ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর। পুরো উৎসবে উপস্থিত থাকবেন তিনি। এশিয়ান কম্পিটিশন বিভাগে জমা পড়া চলচ্চিত্রগুলো দেখে বিচারক হিসেবে তার রায় জানাবেন।

জানা গেছে, শর্মিলা ঠাকুর ছাড়াও এবারের ঢাকা উৎসবে দেখা যাবে বিশ্ব চলচ্চিত্রের একাধিক খ্যাতিমান ব্যক্তিত্বকে। উৎসবে চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস নিতে ঢাকায় আসবেন ‘চিলড্রেন অব হ্যাভেন’খ্যাত ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি। আরও দুটি মাস্টারক্লাস নেবেন পশ্চিমবঙ্গের নির্মাতা, অভিনেতা ও সঙ্গীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের চলচ্চিত্র বিশেষজ্ঞ শি চুয়ান।

উল্লেখ্য, চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে ১৯৯২ সাল থেকে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে উৎসব আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। আসন্ন ২২তম আসরে থাকছে ৭৫টি দেশের ২৫০টিরও বেশি চলচ্চিত্র।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি