
নামটা তার ঢাকা শহর
সবটুকুই তার খোলা
এই শহরে একবার এলে
যায় না তারে ভোলা,
পুরান ঢাকায় নবাববাড়ি
আহসান মঞ্জিল দেখতে ভারি
যেতে হলে কেরানীগঞ্জ
বুড়িগঙ্গা দিও পারি,
লালবাগের কেল্লা আছে
পুরান ঢাকার খুবই কাছে
ভর দুপুরে রমনায় গিয়ে
গাছের ছায়ায় নিও জিরিয়ে,
মিরপুরে আছে চিড়িয়াখানা
দেখতে নাইকো কোন মানা
তারপর মেট্রোরেলে চরে
দেখবে শহর মন’টা ভরে,
সন্ধ্যার পরে সময় পেলে
চলে যাবে হাতিরঝিলে
ঢাকা শহর খুবই সুন্দর
দেখো তোমরা সবাই মিলে।