1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তবে কি অভিনয় ছেড়ে প্রযোজনায় আসছেন ক্যাট?

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
Oplus_131072

 

বলিউডি তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সাম্প্রতিক সময়ে ব্যক্তি জীবনে বেশ ব্যস্ত আছেন। বলা যায়, নিজের পারিবারিক জীবন নিয়েই তার এত ব্যস্ততা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাটকে পরিবারের সঙ্গে বিদেশে অবকাশ যাপন করতে দেখা গেছে। কখনও সহশিল্পীদের সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা মিলছে। কিন্তু আপাতত তিনি পেশাগত কোনো কাজে নেই।

সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওতে তার কণ্ঠে শোনা যায় তিনি শিগগিরই ক্যামেরার পেছনে কাজ শুরু করতে চলেছেন। অর্থাৎ নতুন পেশায় নতুনভাবে দেখা যাবে তাকে। কিছু দিনের মধ্যেই কাজ নিয়ে একটি ঘোষণা দেবেন তিনি। শুধুই কণ্ঠস্বর নয়, ভিডিওতে স্লাইডে লেখা ‘স্টে টিউন’, সঙ্গে লোগো আর একটি দৃশ্য। ভিডিও ভাইরাল হলে পরীক্ষা করে দেখা গেছে, সেটি আসলে ভুয়া ভিডিও। এআই প্রযুক্তির সহযোগিতায় অভিনেত্রীর কণ্ঠস্বর নকল করে, তার অভিনীত ছবির দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে।

এই বিষয়ে এখনও অবশ্য কোনো বিবৃতি মেলেনি ক্যাটরিনা’র কাছ থেকে। তবে কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পরিচালনায় না আসলেও প্রযোজনায় আসার ইচ্ছে রয়েছে তার। এবার হয়তো তার সেই ইচ্ছে পূরণের ঘটনা ঘটলেও ঘটতে পারে!

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি