1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তবে কি ছাঁদনাতলায় বসতে চলেছেন সোহিনী

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

 

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার আর অভিনেতা রণজয় বিষ্ণু প্রেমের বিষয়ে বেশ আলোচিত জুটি ছিলেন। যদিও তাদের সেই প্রেম টেকেনি। হঠাৎই তারা আলাদা হয়ে যান। ইদানীং নতুন গুঞ্জন শোনা যাচ্ছে – গায়ক শোভনের সঙ্গে লিভ ইনে আছেন সোহিনী। আবার গুঞ্জন ওঠেছে – গোপনে কারও গলায় মালা পরাচ্ছেন সোহিনী।

গেলো কয়েক মাস ধরে অভিনেত্রী সোহিনীর নতুন প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ভাবছেন, গায়ক শোভনের সঙ্গে গোপনে বিয়েও সেরে ফেলেছেন অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যমের খবর – চলতি বছর ভালোবাসা দিবসটা সুইডেনের বরফ চাদর গায়ে ঢেকে কাটিয়েছেন দুজন। বরফের দেশে দুজনে ঘুরতে গিয়েছেন, সেই ইঙ্গিত মিলেছিল তাদের সামাজিক মাধ্যমে। সেখানে একসঙ্গে ছবিও পোস্ট করেন শোভন। তবে সেই ছবি ১০ মিনিট পর তা আবার ডিলিটও করে দেন।

এর মধ্যেই আলোচনায় এসে যায় শোভনের নতুন রিল ভিডিও। ভিডিওতে সুইডেনের বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে শোভন গাইছেন, ‘জিন্দেগি অউর কুছভি নেহি তেরি মেরি কাহানি হ্যায়’। শোভনের সুরেলা গলা যেমন মন মাতালো, তেমনই চোখ টানলো তার ডান হাতের আঙুল। সেখানে জ্বলজ্বল করছে সোনার আংটি। এই আংটি দেখে অনেকরই মনে হতে পারে, হাতে আংটি তো অনেকেই পরে! কিন্তু না, শোভনকে যারা কাছ থেকে জানেন তারা ভালো মতোই জানেন গায়ক দু’হাতে কোনো আংটি পরতেন না। তাহলে কি বিদেশে বেড়াতে গিয়ে সোহিনীর সঙ্গে বিয়ে সেরে ফেললেন শোভন ? এমনই গুঞ্জনে সয়লাব এখন টলিপাড়া।

জানা যায়, গায়িকা ইমন চক্রবর্তীর প্রাক্তন গায়ক শোভনের লাভ লাইফও কম চর্চিত নয়। বয়সে বড় ইমনের সঙ্গে প্রেম টেকেনি, মাঝে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে মন দিয়েছিলেন। তবে সেই প্রেম কাহিনীর পরিণতি পায়নি। ২০২৩ এর মাঝামাঝি দুজনের ব্রেকআপের খবর জানাজানি হয়। যদিও স্বস্তিকা জানান, অনেক আগে মন আলাদা হয়েছে দু’জনের। এরপর সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান শোভন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি