1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তীব্র সমালোচনার কবলে জেফার

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

 

কণ্ঠশিল্পী নার্গিসের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে ভোথা দাও দিয়া কাইট্টা লা, পিরিতের খেতা দিয়া যাইত্তা ধইরা মাইরালা’ গানটির কারণে সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত হচ্ছেন গায়িকা জেফার। গানটি গেয়েই যেনো তীব্র সমালোচনার কবলে পরেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব চলচ্চিত্রে সদ্য অভিষিক্ত হওয়া এই গায়িকা কাম নায়িকা। জানা গেছে, স্পাইসি নামের এই গানটির মাঝখানে জেফার নার্গিসের গানটি জুড়ে দিয়েছেন। কিন্তু কোথাও নার্গিসের নাম উল্লেখ করেননি তিনি।

জানা গেছে, নার্গিসের গাওয়া এই গানকে এক সময় অশালীন হিসেবে আখ্যা দিয়েছিলেন দেশীয় গানের শ্রোতারা। সেই গান জেফার আধুনিকতার মোড়কে নিয়ে এলেন। যদিও জেফার রহমান বরাবরই ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময় নজর কেড়েছেন। আবার বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা – সমালোচনাও করে থাকেন। তবে এই গান নিয়ে নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন জেফারের। গানটির ছোট ছোট ভিডিও করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে জেফারকে তুলোধুনো করছেন নেটিজেনরা।

জানা গেছে, দীর্ঘ একটা বিরতির পর ইংরেজি গানে ফিরলেন জেফার। সম্প্রতি ‘ওকেব্রো রেকর্ডস’ এর ইউটিউব চ্যানেলে ‘স্পাইসি’ শিরোনামে গানটি প্রকাশ করেছেন এই গায়িকা। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যেখানে ভক্তদের মাঝে দেখা দিয়েছে এই গায়িকা ও গানটি নিয়ে তর্ক – বিতর্ক।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ‘স্পাইসি’ গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদীর। জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ। তবে সেটা সংগীতশিল্পী হিসেবে। এর বাইরে তিনি নিজেই গান লিখেন, সুর করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি