1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দাদাগিরি থেকে সৌরভের মাসিক আয় কত?

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

 

এক সময়ে ক্রিকেটের মাঠ দাপিয়ে বেড়িয়েছেন কলকাতার বাঙালি বাবু সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের এই কিংবদন্তি এখন বেশ সরব শোবিজ দুনিয়ায়। খুব অল্প সময়ের মধ্যেই প্রোগ্রাম উপস্থাপনায় সবার নজর কেড়েছেন তিনি। তার সঞ্চালিত ‘দাদাগিরি’ এই সময়ের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো।

খেলা থেকে অবসর নেওয়ার পর থেকে এই দাদাগিরি সঞ্চালনা করছেন সৌরভ গাঙ্গুলী। ক্যামেরার সামনে বেশ সাবলীল তিনি। ক্রিকেট মাঠ ছেড়ে এসে সময়ের সঙ্গে সঙ্গে শোবিজ ময়দানেও নিজেকে প্রমাণ করেছেন দাদা। বর্তমানে এটির দশম মৌসুম চলছে।

কলকাতার জিবাংলার দর্শকপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরিতে এক অন্য লুকে নিজেকে মেলে ধরেছেন সৌরভ গাঙ্গুলী। মনভোলানো হাসি আর দুষ্টুমিষ্টি গল্পে সবার নজর কাড়েন তিনি। তবে জানেন কী, এই শো থেকে তার আয় কত ?

ভারতীয় একটি গণমাধ্যমের অসমর্থিত সূত্র অনুযায়ী, দাদাগিরি সঞ্চালনা করে প্রত্যেক সপ্তাহে দুই পর্বের জন্যে আকাশছোঁয়া পারিশ্রমিক নেন সৌরভ গাঙ্গুলী। প্রতি পর্বে ৫০ লাখ টাকা করে পারিশ্রমিক পান সাবেক এই ক্রিকেট তারকা। সেই হিসেবে শুধু দাদাগিরি থেকেই মাসে তার আয় দাঁড়ায় ৪ কোটি টাকা।

উল্লেখ্য, গতকাল সোমবার (৮ জুলাই) ছিল ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলী’র জন্মদিন। ওইদিন ৫২ বছরে পা রাখলেন তিনি। জন্মদিনের সকাল থেকেই তারকা থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসিয়েছেন তাদের প্রিয় দাদাকে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি