1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দামি পোশাক নিয়ে আবারও চর্চায় প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

 

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া স্বামী ও মেয়েকে নিয়ে দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন – এটা এখন বাসি খবর। নতুন খবর কী, জানেন ? এর আগে বলে নিই – পরিবারের সঙ্গে একান্ত যাপনের বিভিন্ন সময়ে, বিভিন্ন পোশাকে ক্যামরেবন্দি হয়েছেন তিনি। কখনও তিনি বিকিনি পরে নীল জলরাশির বুকে ইয়টে ভেসে বেড়াচ্ছেন। কখনও মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন। কখনও প্রিয়াঙ্কা একাকিনী উষ্ণ অবতারে ধরা দিয়েছেন।

দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে চর্চায় এখন ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা’র বিদেশি পোশাক। তার পরনে ক্রুশের সাদা মিডি ড্রেসের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে টুপি ও সানগ্লাস পরে সূর্যের দিকে তাকিয়ে আছেন প্রিয়াঙ্কা। গলায় ছোট্ট লকেট দেওয়া হার। আর তার মুখে ছড়িয়ে পড়েছে প্রশান্তি, পরিতৃপ্তি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, প্রিয়াঙ্কা’র এই পোশাক নিয়েই এখন শুরু হয়েছে বিশ্লেষণ। রোদে ঘুরে বেড়ানোর জন্য সাদা পোশাকটি বেশ মানানসই। দেখলেই মনে হয়, সেটি বেশ আরামদায়ক। জানা গেছে, হাতে বোনা সাদা ক্রুশের কাজ করা পোশাকটি তৈরি করেছে ‘ম্যাগডা বাট্রিম’ নামে একটি পোশাক সংস্থা। পোশাকে প্রিয়াঙ্কা’র বক্ষযুগল আবৃত হয়েছে ক্রুশের কাজ করা গোলাপের পাপড়িতে। স্ট্র্যাপলেস পোশাকটি জড়িয়ে রয়েছে অভিনেত্রীর তন্বী কোমর, নির্মেদ শরীরকে। দেখতে সাধারণ হলেও, এরই দাম ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৫২ হাজার ৯০৮ টাকা।

শুধু একটি পোশাকেই নয়, দেশি গার্লের ছুটি কাটানোর বিভিন্ন ছবি ঝড় তুলেছে অনুরাগীদের মনে। স্বামী নিক জোনাসের সঙ্গে ইয়টে উষ্ণ অবতারে ধরা দিয়েছেন পিগি চপস। বাদামিরঙা বিকিনিতে স্পষ্ট তার বক্ষভাঁজ, নির্মেদ কোমর আর পেট। আবার ডোরাকাটা কো-অর্ডস সেটেও ক্যামেরাবন্দি তিনি। তার সাজপোশাক বরাবরই চর্চিত। কিছু দিন আগে তুতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানেও তার ম্যাজেন্টা শাড়ি ও বহুমূল্য হারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনুরাগীরা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি