1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দেশে ইস্তাম্বুল ওকান ইউনিভার্সিটির অফিস উদ্বোধন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

বৈশ্বিক শিক্ষার প্রতি দায়বদ্ধতার জন্য বিখ্যাত ইস্তাম্বুলের ওকান ইউনিভার্সিটি। এর ধারাবাহিকতায় বাংলাদেশে জিএমসি স্টাডিজের সহযোগিতায় এই ইউনিভার্সিটির একটি অফিস উদ্বোধন করা হয়েছে। এতে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতার একটি উল্লেখযোগ্য মাইলফলক সংযোগ স্থাপন হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে গুলশান-১ নাভানা টাওয়ারে এই ইউনিভার্সিটির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওকান ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক ওমর ফারুক এরকান এবং ম্যানেজার মিরাচ শাহিন, কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) মারিয়াম মুন্নি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ) মো. হাশিম রাব্বি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিএমসি স্টাডিজের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান চৌধুরী, জিএমসি স্টাডিজের গ্লোবাল ম্যানেজার মো. শরীফ হোসেন এবং জিএমসি স্টাডিজের সদস্যরা।

বাংলাদেশি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে তুরস্কের এই অফিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া একাডেমিক প্রোগ্রাম, ভর্তি এবং ভিসা পদ্ধতির পরামর্শ এবং শিক্ষার্থীদের নানা বিষয়ে সহায়ক হবে। একই সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে দুই দেশের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি