1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নতুন তিন বিজ্ঞাপচিত্রের মডেল ফারজানা সুমি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে দেশীয় শোবিজ মিডিয়ায় এসে নিজেকে ক্রমশঃ জনপ্রিয়তার মোড়কে আবদ্ধ করছেন মডেল – অভিনেত্রী ফারজানা সুমি। টিভি নাটকে অভিনয়ের সিঁড়ি বেয়ে এই সুন্দরী এখন অভিনয় করছেন চলচ্চিত্রে। টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সুমি নিয়মিত মডেলিং বিজ্ঞাপনচিত্রেও। সম্প্রতি তিনি একসঙ্গে তিনটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। কেয়ার এইড এই তিনটি বিজ্ঞাপনচিত্র নির্দেশনা দিয়েছেন চিত্রপরিচালক জ্যাম্বস কাজল। গেলো ১৭ নভেম্বর, শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন ঢাকার অদূরে একটি শুটিং বাড়িতে বিজ্ঞাপনচিত্রগুলোর দৃশ্য ধারণের কাজ শেষ হয় বলে জানান সুমি।

নতুন তিনটি বিজ্ঞাপচিত্র প্রসঙ্গে সুমি জানান, কেয়ার ডিশ ওয়াশ পাউডার, কেয়ার টয়লেট ক্লিনার ও বন্ধন সরিষার তেলের বিজ্ঞাপনচিত্র তিনটি একসঙ্গে শুটিং করা হয়েছে। তিনি বলেন, চমৎকার পরিবেশ ও আয়োজনে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। আমার সহশিল্পী ছিলেন অভিনেতা – নির্মাতা কাজী হায়াৎ। বিজ্ঞাপনচিত্রগুলোতে আমি তার পুত্রবধুর চরিত্রে রূপদান করেছি। আমি জ্যাম্বস কাজল ভাইয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন। কাজ শেষে উপস্থিত সকলে প্রশংসা করেছেন। খুব শীঘ্রি বিজ্ঞাপনচিত্রগুলো প্রচার হবে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।

জানা গেছে, তিনটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন লাবণী শাহরিয়ার, মুশফিক লিটু ও ইসমত তোহা। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। চিত্রগ্রহন করেছেন মোহাম্মদ নয়ন। সুমি জানান, এর আগেও তিনি মডেল হয়েছেন কেয়ার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আবদুল্লাহ ছাতা, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন বাল্ব ইত্যাদির।

উল্লেখ্য, ফারজানা সুমি অভিনীত প্রথম চলচ্চিত্র অপূর্ব রানা পরিচালিত ‘জলরঙ’ সেন্সর হয়ে এখন মুক্তির অপেক্ষায় আছে। আসছে ডিসেম্বরে তিনি মিজানুর রহমান লাবুর ‘আতর বিবি’ ও মোস্তাফিজুর রহমান মানিকের নির্মিতব্য ‘রুখসার’ ছবির শুটিং শুরু করবেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি