1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নাটকে ব্যস্ত আফজাল সুজন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

 

তরুণ প্রজন্মের ব্যস্ত টিভি অভিনেতা আফজাল সুজন। বর্তমানে তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন নাটকে। অর্ধ যুগ আগে ২০১৮ সালে তার ক্যারিয়ারের শুরুটা হয় ঈগল মিউজিক ব্যানার থেকে, কচি আহমেদের হাত ধরে। ঈগল মিউজিক এর তিন নম্বর মিউজিক ভিডিও পরী টারে চাই মিউজিক ভিডিও তে কাজ করার মাধ্যমে পুরোপুরি ব্রেকটা পান এই গানের মাধ্যমে।

এরপর ২০১৯ সালে ঈগল মিউজিক এর ব্যানার ঈগল প্রিমিয়ার স্টেশন থেকে তার প্রথম নাটক রিলিজ হয়। নাম ছিল ফ্রেন্ডস লাভ, ভিতুর ডিম। এরপর একটু একটু করে এগিয়ে চলছেন এই অভিনেতা। এরই মধ্যে আফজাল সুজন অভিনীত অনেক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত কাজ – রাখাল, মেমসাহেব, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বয়রা জামাই, কিপটা জামাই, ঘোড়া বউ, টিচার যখন গার্লফ্রেন্ড, বেহায়া বউ ও ভালো ছেলে। ২০২৩ সালে তাকে দেখা গেছে সব থেকে আলোচিত কাজ গরিবের মেয়ে। এটি মাত্র চারদিনে এক মিলিয়ন ভিউ হয়েছিলো।

আফজাল সুজন জানান, নতুন বছর ২০২৪ সালের শুরুটা তার খুব সুন্দর হয়েছে। এক দিনে এক মিলিয়ন ভিউ হয়েছে “ভালো ছেলে” নামের একটি নাটক। যেটি এখন পর্যন্ত আলোচনায় আছে।

আফজাল সুজন বলেন, এই অর্জন আমার দর্শকদের কল্যাণে সম্ভব হয়েছে। তারা ভালোবেসে নাটকগুলো দেখেছেন বলেই এটা সম্ভব হয়েছে। এছাড়া যাদের সঙ্গে কাজ করেছি, তারা এবং অভিনীত নাটকের টিম আমার এই সফলতার ভাগীদার। আমার সহকর্মী ও পরিচালকদের প্রতিও কৃতজ্ঞতা। তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে আর রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেটি ধরে রাখতে চাই। বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চাই।

ওটিটি নিয়ে কথা হলে সুজন বলেন, ওটিটি প্ল্যাটফর্ম এবং ফিল্মের জন্য নিজেকে তৈরি করছি, ভালো গল্প যদি পাই এবং অফার আসে আমার কাছে আমি অবশ্যই একসেপ্ট করবো। কিন্তু প্রিপারেশন নিয়ে, সময় নিয়ে তারপরেই নামবো।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি