1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নিষিদ্ধ হলো জয় চৌধরী’র আমার শেষ কথা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

জয় চৌধুরী অভিনীত ‘আমার শেষ কথা’ ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। চলচ্চিত্র সেন্সরশিপ আইন ১৯৬৩ এর ৪বি (১) উপধারা লঙ্ঘন করায় এটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি আদেশও জারি করা হয়েছে।

সেন্সর বোর্ডের ওই আদেশে বলা হয়েছে, কাকরাইলের ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সের মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া প্রযোজিত মো. ইসলাম মিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইন ১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো। এতে আরও বলা হয়েছে, আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় সনদপত্রহীন এই চলচ্চিত্রটি বাংলাদেশে প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে সেটা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কাজী মো. ইসলাম। এতে অভিনয় করেছেন জয় চৌধুরী, নবাগত কাজী জারা টায়রা, কাজী হায়াৎ, মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি প্রমুখ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি