1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পরিচালকদের প্রতি পরিণীতি চোপড়া’র আকুতি 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
Oplus_131072

 

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন। কাজিন সিস্টার বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার পথে হাঁটলেও এক দশকে নিজের নামের পাশে সুপারহিট নায়িকার তকমা যুক্ত করতে পারেননি পরিণীতি। এমনকী শেষের দিকে মুক্তি পাওয়া প্রায় হাফ ডজন ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবু হাল ছাড়েননি এই অভিনেত্রী। অবশেষে তার চেষ্টা সফলতার মুখ দেখলো। কয়দিন আগেই ওটিটিতে মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত নতুন ‘ওমর সিং চমকিলা’।

এই ছবিতে তার অভিনয় দর্শক – সমালোচকদের নজর কেড়েছে। সবাই পরিনীতির অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ। তবুও মন খারাপ তার। কারণ এখনও অনেকেই তার অতীত নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করছেন। বিষয়টি নিয়ে পরিণীতি ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ক্যারিয়ারের শুরুতেই আমি অনেক ভুল করেছি। প্রচুর ভুল পরামর্শ মেনে চলেছি। আসলে, তখন ঠিক বুঝতাম না। লোকে বলতো, ওই অভিনেত্রী ওরকমটা করেছে, তোমাকেও সেরকমটা করতে হবে। আর আমিও সেটা মেনে নিতাম। তবে এখন বুঝতে পারি। তাই প্রযোজক ও পরিচালকদের বলতে চাই, এখন আমাকে কাস্ট করুন, আমার বর্তমানটা দেখে, অতীত দেখে নয়।

উল্লেখ্য, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেডিস ভার্সেস রিকি বহল’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যম বলিউডে যাত্রা শুরু করেন পরিনীতি। পরের বছর ‘ইশকজাদে’ ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। বর্তমানে এই অভিনেত্রীর হাতে একাধিক চলচ্চিত্রের কাজ রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি