1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পুজোয় জয়া’র সাজ আকর্ষণীয়

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

 

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান এই পুজোয় মুক্তি কলকাতার ছবি ‘দশম অবতার’ এর প্রিমিয়ারে চোখ ধাঁধানো রূপের দ্যুতি ছড়িয়েছেন। জনপ্রিয় এই অভিনেত্রী যেনো রূপ – সৌন্দর্য আর ফিটনেসের দিক থেকে দিন দিন নিজেকেই নিজে টেক্কা দিয়ে যাচ্ছেন। ‘দশম অবতার’ এর প্রিমিয়ারে তোলা জয়া’র ছবিগুলো জোরালোভাবে সমর্থন দিচ্ছে সেই কথারই। বাংলাদেশের তারকা অভিনেত্রীদের মধ্যে জয়া আহসানের ভক্তকুলের সংখ্যা মনে হয় সর্বোচ্চ। এটা হবে নাই–বা কেন! একদিকে দুর্দান্ত অভিনয়শৈলী আর সেই সঙ্গে চোখধাঁধানো রূপের ঝলক তার রয়েইছে।

আকর্ষণীয় ফিগার আর চেহারার এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করলেই তা নিয়ে নেট দুনিয়ায় হুড়োহুড়ি লেগে যায়। সেটা হয় দুই বাংলাতেই। কারণ, জয়া আহসান কলকাতা আর বাংলাদেশ – দুই জায়গাতে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। তবে বহুপ্রতীক্ষিত ভারতীয় বাংলা মুভি ‘দশম অবতার’ এর গ্র্যান্ড প্রিমিয়ারে জয়াকে দেখে সবার চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো ব্যাপার হচ্ছে।

প্রিয়ালি অফিশিয়ালের আসন্ন ওয়েডিং কালেকশন থেকে বেছে নেওয়া রূপালি ঝিকমিকে শাড়ির সঙ্গে কোনো রকম রহস্য না রাখা সাহসী ডিজাইনের ব্লাউজটি জয়ার সহজাত আবেদন বাড়িয়ে দিয়েছে জ্যামিতিক হারে। স্বচ্ছ ফেব্রিকের ট্রেন্ডি উঁচু বোটনেকের কাঁধ ছাড়ানো স্লিভসের ব্লাউজটি এই লুকের মধ্যমণি। ব্লাউজের ডিসের লাইনিংয়ে স্কিন কালার থাকায় শারীরিক সৌন্দর্যের ভরপুর প্রকাশ পাচ্ছে। সিকুইন বসানো রুপালি শাড়ির ড্রেপিং সচেতনভাবেই এমন করে করা হয়েছে, যাতে ব্লাউজের থেকে মনোযোগ না সরে যায় কারও। অনুষঙ্গের বাড়াবাড়ি করে এই অসাধারণ আউটফিটের অমর্যাদা হতে দেননি জয়া। হাতে আর কানে হীরার ম্যাচিং আংটি আর দুল। এক পাশে সিঁথি করে ব্যাংস রেখে খোঁপা করা আলগাভাবে।

জয়া’র আকর্ষণীয় মুখশ্রীকে সংগত দিয়েছে ম্যাট গোলাপি লিপস্টিক আর কিছুটা নাটকীয় স্মোকি প্রভাবে শিমারি আইশ্যাডো। তবে যত যা–ই হোক, ‘দশম অবতার’ এর প্রিমিয়ার উপলক্ষে জয়া আহসানের নতুন এই শাড়ি পরা ছবিগুলো সবার বহুদিন মনে থাকবে। এই পুজোয় কেউ যদি ইচ্ছে করেন তার মতো আকর্ষনীয় লুকে ধরা দিতে চান, তবে তার স্টাইলটি অনুসরণ করে হয়ে উঠুন চোখ ধাঁধানো সুন্দরী।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি