1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার ইধিকা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

 

কলকাতার টিভি সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশী তারকা শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আলোচনায় এসেছেন। শাকিবের সঙ্গে বাংলাদেশী ‘প্রিয়তমা’ ছিল তার প্রথম অভিনীত চলচ্চিত্র। শাকিবের কল্যাণে ক্যারিয়ারের প্রথম ছবিতেই ইধিকা হিট নায়িকার তকমা পান।

কিছুদিন আগে কলকাতার গণমাধ্যমে খবর রটে – কলকাতার তারকা নায়ক দেবের নায়িকা হিসেবে কাজ করতে চলেছেন ইধিকা। যদিও এই বিষয়ে সরাসরি মুখ খুলেননি তিনি। তবে সম্প্রতি গা খোলা এক ফটোশুট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

কলকাতার জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত’র কাছে সম্প্রতি ছবি তুলেছেন ইধিকা। লাল রঙের একটি লেহেঙ্গা পরেছিলেন তিনি। সঙ্গে ছিল খোলামেলা ব্লাউজ। গায়ে ছিল না ওড়না কিংবা দোপাট্টা। মাথার চুল ছিল খোলা। আর চোখে গাঢ় কাজল। এই সব কিছুকে ছাপিয়ে অভিনেত্রীর এই খোলামেলা লুক মেনে নিতে পারছেন না তার ভক্ত – অনুরাগীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোর মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তমা হিসেবে দেখতে চাইছিলাম। আরেক ভক্ত লিখেছেন, এগুলো আশা করিনি তোমার থেকে। আরেকজন লিখেছেন, খ্যাতি এসে গিয়েছে। এবার এগুলোও আসতে থাকবে।

ইধিকা এরপর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে কার্যত সমালোচনার জবাব দিতে গিয়ে লিখেছেন – এখানেই থামো, না হয় ভদ্রভাবে এড়িয়ে চলো।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি