
প্রয়াত বলিউডি সুপারস্টার শ্রীদেবী তনয়া জাহ্নবী কাপুর এখন জনপ্রিয় তারকা। তবে একটা সময় অভিনয় নিয়ে তাকে নানা কটুক্তির শিকার হতে হয়েছে। এখন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন, জাহ্নবী কাপুর চলতি সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন। একের পর এক ‘রুহি’, ‘গুডলাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’, ‘মি. অ্যান্ড মিসেস মাহি’র মতো প্রশংসিত ছবি ঝুলিতে পুড়েছেন।
জাহ্নবী’র ছবিগুলো গুলো বক্স অফিসে বেশ ঝড় না তুলতে পারলেও অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন ভক্ত – সমালোচকদের। সেই ধারাবাহিকতায় একাধিক বলিউড ছবির পাশাপাশি নাম লিখিয়েছেন তেলেগু ও তামিল চলচ্চিত্রেও। মুক্তির অপেক্ষায়ও রয়েছে বেশ কয়েকটি আলোচিত ছবিও। সেই তালিকায় থাকা ‘উলাজ’ মুক্তি পাচ্ছে আজ।
এই ছবিটি ঘিরে দর্শকদের যেমন কৌতূহল রয়েছে তেমনি নিজের অভিনয় নিয়ে দারুল উচ্ছ্বসিত জাহ্নবী কাপুর। সম্প্রতি প্রকাশিত ট্রেলারেও জাহ্নবীর উচ্ছ্বাসের যথার্থ কারণও মিলেছে। ট্রেলারের পরতে পরতে দেখা গেছে সাসপেন্স ও অপ্রত্যাশিত চমক। এই ছবিতে একজন কূটনীতিকের চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী।
ছবিটির ট্রেলার প্রকাশ করে ইনস্টাগ্রামে জাহ্নবী লিখেছেন, প্রতিটি চরিত্রের একটা গল্প আছে। প্রত্যেক গল্পের একটা গোপনীয়তা আছে। প্রত্যেক গোপনীয়তার পেছনে একটা জাল রয়েছে। সেই জাল ভেদ করা সহজ নয়।