1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

প্রবাসের সংগ্রামী জীবনের কথা জানালেন নিপুণ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

 

দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা ও মডেল নিপুণ এবার নিজের সংগ্রামী প্রবাস জীবনের কথা সামনে আনলেন। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত এই সাধারণ সম্পাদক সম্প্রতি গণমাধ্যমকর্মীদের কাছে তার অতীত আমেরিকা প্রবাস জীবনের কথা বলেন। ওই সময় তার সঙ্গে ছিলেন তার বড় বোন ইংল্যান্ড প্রবাসী চিকিৎসক ও গায়িকা পলিন। নিপুণ এবং পলিন – দুই বোন আবেগীয় ভাষায় অশ্রু সজল নয়নে কথাগুলো বলেন।

নিপুন জানান, মেয়ে তানিশাকে নিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র মেয়েকে নিয়ে জীবন সংগ্রামে সামিল হন তিনি। আমেরিকায় প্রবাস জীবনে নিজের থাকার জায়গা না থাকায় বড় বোন পলিনের এক বান্ধবীর বাসায় মেয়েকে নিয়ে ওঠেন নিপুণ।

এই প্রসঙ্গে নিপুণ বলেন, তানিশাকে নিয়ে ওই সময় আপুর বান্ধবীর বাসা থেকেই আমি একটি চাকরি খুঁজতে থাকি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পাই। এরপর সপ্তাহে দুদিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি। এরপর আমি বড় একটি কফি শপে চাকরি পেয়ে যাই। তিনি আরও বলেন, আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সাফল্য আসবে না।

নিপুণ বর্তমানে বনানীতে অবস্থিত টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামের একটি অভিজাত বিউটি পার্লার পরিচালনা করছেন। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে। সম্প্রতি টিউলিপ নেইলস অ্যান্ড স্পা এর এক দশক পূর্তি হয়েছে। সবকিছু মিলিয়ে নিপুণ ক্যারিয়ার, সন্তান ও ব্যবসা নিয়ে বেশ সফল একজন নারী। তার একমাত্র মেয়ে তানিশা বর্তমানে আমেরিকার একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণ করছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি