1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

প্রেমিকা পলককে নিয়ে মুম্বাই ছাড়লেন ইব্রাহিম

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

 

নতুন বছরে মধ্যরাতে প্রেমিকাকে নিয়ে মুখ লুকালেন সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম। তিনি সাংবাদিকদের কাছ থেকে লুকানোর জন্যেই এইভাবে মুম্বাই ছাড়েন। তার প্রেমিকা বলি অভিনেত্রী পলক তিওয়ারিও বিমানবন্দরে পৌঁছে মুখ ঢাকেন। এই জুটির প্রেমের গুঞ্জন সেই ২০২২ সাল থেকেই। কিন্তু এখনও সম্পর্ক নিয়ে লুকোচুরি রয়ে গেছে তাদের মধ্যে। তাই বিমানবন্দরে দুজনেই ঢুকলেন মুখ লুকিয়ে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, বছরের শেষে অনেক বলিউড জুটি মুম্বাই ছেড়ে দেশে বাহিরে গেছেন ছুটি কাটাতে। তার মধ্যে সাইফ আলি খান – কারিনা কাপুর খান, রণবীর কাপুর – আলিয়া ভাট, ভিকি কৌশল – ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা – কিয়ারা আদভানিসহ আরও অনেকই রয়েছেন। এই তালিকায় যোগ হয়েছেন সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এবং তার কথিত প্রেমিকা অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা অভিনেত্রী পলক তিওয়ারির নাম।

জানা গেছে, প্রেমিক ইব্রাহিমের সঙ্গেই রোববার অর্থাৎ বছরের শেষ সন্ধ্যাটা কাটান পলক। আবার বছরের শেষ রাতে একসঙ্গেই পার্টি করেন তারা। হঠাৎ ঘড়ির কাঁটা ১২টায় পৌঁছতেই ঠিক যেন সিন্ডারেলার মতো দুজনেই ছুট মারলেন। গাড়ি করে সোজা বিমানবন্দরে। তবে বিমানবন্দরে সাংবাদিকদের ফাঁকি দিতে পারেন, এমন কপাল এখনও খুব বেশি তারকার হয়নি। তাই তারাও বাদ পড়েননি।

ক্যামেরার ঝলকানি দেখেই ইব্রাহিম টুপি দিয়ে মুখ লুকিয়ে ফেলেন। পলকও ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নেন। এত দিনে তাদের সম্পর্কের কথা অনেকেই জেনে গেছেন। তা হলে এখনও এত ভয় কিসের ? এবারও কি দুজনের বাবা – মা জানেন না, যে ছেলেমেয়ে নতুন বছরে শহর ছাড়ছেন ?

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি