1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

প্রেমে ব্যর্থ অনন্যাকে উপদেশ দিলেন মা ভাবনা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

সাবেক বলিউড অভিনেতা চাংকি পান্ডে তনয়া ও বলিউডের চলতি সময়ের তারকা অনন্যা পান্ডে। সম্প্রতি খবর রটেছে – তার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। এর আগে করণ জোহরের অনুষ্ঠানে অনন্যা প্রায় বলেই ফেলেছিলেন, আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তাদের সম্পর্কের ছন্দপতন। মন ভাঙে অনন্যা পান্ডের। এর ফলে তাদের মধ্যকার দীর্ঘ দুই বছরের সম্পর্ক ছিন্ন হয়।

ইতিপূর্বে অনন্যা’র ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছিলেন, সম্পর্কে বিচ্ছেদের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। তার আগে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেম ভাঙে অনন্যা’র। তবে আদিত্য’র সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় বেশ ভেঙে পড়েছিলেন তিনি। এই প্রসঙ্গে অনন্যা জানিয়েছেন, সম্পর্ক ভাঙলে মনও ভাঙে। কিন্তু সেই হৃদয় যন্ত্রণা সামলে উঠতে হয়। জীবনে কোনো কিছুই চিরকালীন নয়। অস্থায়িত্বের সঙ্গে ক্রমশ অভ্যস্ত হয়ে ওঠাই একটা শিক্ষা। সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রণা ক্রমশ কমতে থাকে।

মেয়ে অনন্যা’র প্রেম ভাঙার পর এবার মা ভাবনা পান্ডে মেয়ের সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন। তিনি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বয়স যখন কম ছিল আমার সঙ্গেও অনেকের নাম জুড়েছে। সেটা তো স্বাভাবিক ভাবেই দেখা হয়েছিল। সেই নিয়ে তো কোনো নিন্দে-মন্দ হয়নি। তার কথায় – আমার মেয়ের ক্ষেত্রেও সেই স্বাভাবিকত্বই চাই। যে দিন ও কাউকে বিয়ের কথা জানাবে সেটা খুবই আবেগঘন মুহূর্ত হবে আমার কাছে। ততদিন জীবনটা উপভোগ করুক সেটাই চাইবো।

জানা গেছে, ভাবনা তেমন পছন্দ করতেন না আদিত্যকে। ইনস্টাগ্রামে নাকি তাকে ‘আনফোলা’ করেছেন বহুদিন আগেই। মাস কয়েক আগেই ভাবনা জানিয়েছিলেন, আদিত্যকে আকর্ষণীয় লাগলেও মেয়ের সঙ্গে জুটি হিসেবে নাকি কার্তিক আরিয়ানকেই বেশি পছন্দ তার। যদিও মেয়ের প্রেম ভাঙাটা খুব একটা বড় বিষয় নয়। ভাবনা সে দিনই ভাববেন যে দিন অনন্যা বিয়ে করার ইচ্ছে প্রকাশ করবেন। তার আগে মেয়েকে নিজের মতো করে জীবনে বাঁচতে দিতে চান।

##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি