1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ফয়সাল খানকে সামনে আনলেন অধরা খান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

 

গ্ল্যামারাস চিত্রনায়িকা অধরা খান নিজের প্রেমের কথা সরাসরি স্বীকার না করলেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিশেষ একজন পুরুষ মানুষের ছবি শেয়ার করেছেন। দেশ – বিদেশে ওই পুরুষের সঙ্গে ভ্রমনের ছবি অনেকবারই তিনি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। পরিচিতজনরা বুঝতে পারতেন তাদের মধ্যে প্রেম আছে। নিজের সুদর্শন প্রেমিক ফয়সাল খানকে কখনোই সরাসরি সামনে আনেননি অধরা খান। পারিবারিকভাবে ফয়সাল খানের বাগদত্তা হলেও সেটা এই নায়িকা ফলাও করে প্রচার করেননি। তবে দুজনের অন্তরঙ্গ যুগল ছবি আজ (২৩ ফেব্রুয়ারি) সামনে আনলেন অধরা।

এই বিষয়ে জানতে অধরা খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার বাগদত্ত ফয়সাল খানের আজ (২৩ ফেব্রুয়ারি) জন্মদিন। প্রেমের কথা সরাসরি স্বীকার না করতে চাইলেও আজ জন্মদিনে ফয়সাল খানকে সবার সামনে আনলেন। অধরা আরও জানান, তাদের সম্পর্ক পারিবারিকভাবে স্বীকৃত, বেশ আগেই বিয়ের জন্যে তাদের আংটি বদল হয়ে গেছে। তাদের দুই পরিবারের সম্মতিতেই বিয়েটা অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। ২০১৩ সালে হয়েছে তাদের বাগদান।

এই বিষয়ে অধরা বলেন, ফয়সাল খানের সঙ্গে পারিবারিকভাবেই আমাদের পরিচয়। এভাবেই সম্পর্ক। এখন সে কানাডাতে থাকে। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এছাড়া নেটওয়ার্কিংয়ের ওপর তার বই আছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি