1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ফেনীতে শিশু ও তরুণদের তিন দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

জেলা শহরের নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে আজ সম্পন্ন হলো চারুকারু স্কুলের দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত শিশু ও তরুণদের তিন দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে জেলার ৭৮ জন শিশু ও তরুণ শিল্পীর আঁকা শতাধিক ছবি স্থান পেয়েছে।

সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত পুরষ্কার ও সনদ বিতরণ এবং সমাপনী পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন- বাসসের ন্যাশনাল ডেস্কের ইনচার্জ তানভীর আলাদিন, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন। সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বক্তৃতা করেন- চারুকারু স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুভাষ সূত্রধর ও চিত্রশিল্পী মো. কাওসার হোসেন।

প্রধান অতিথি মেয়র স্বপন বলেন- আজকের শিশু ও তরুণ শিল্পী যারা অসাধারণ সুন্দর এই ছবিগুলো এঁকেছো, তোমাদের নিয়েইতো স্বপ্ন বুনছি আমরা স্মার্ট বাংলাদেশের। তোমরাই হবে স্মার্ট বাংলাদেশ কারিগর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী, নাট্যজন নাসির উদ্দিন সাইমুম, কবি মঞ্জুর তাজিম, কবি ইকবাল আলম, কবি বকুল আক্তার দরিয়া ও কবি সাবিহ্ মাহমুদ প্রমুখ। পরে অতিথিরা শিল্পীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি