1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বংশ প্রদীপের অপেক্ষায় তানভীর – মৌসুমী

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও অভিনেতা গোলাম কিবরিয়া তানভির। দুই বছর পর একসঙ্গে বংশ প্রদীপের অপেক্ষায় একত্রিত হলেন। ‘বংশ প্রদীপ’ আসলে এই জুটি অভিনীত নতুন একটি নাটকের নাম। নাটকটি নির্দেশনা দিয়েছেন রহিম সুমন। পিতা – মাতা এবং সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা এবং বংশের প্রদীপ নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। নাটকটিতে মৌসুমী অভিনেতা তানভীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।

নাটকটি নিয়ে মৌসুমী হামিদ বলেন, গোলাম কিবরিয়া তানভির ভালো একজন অভিনেতা। তার সঙ্গে দুই বছর পর জুটিবদ্ধ হয়েছি। খুব ভালো লাগছে। আশা করছি, ‘বংশ প্রদীপ’ নাটকটি দর্শকদের বিনোদিত করবে। তানভির বলেন, মৌসুমীর সঙ্গে দুই বছর পর পরার দুটি নাটকে কাজ করলাম। আবারও জুটি হয়ে একসঙ্গে কাজ করে ভালো লেগেছে। তাছাড়া আমাদের দুজনের বোঝাপড়াও বেশ ভালো। আশা করছি ‘বংশ প্রদীপ’ ও দারুণ একটি কাজ হবে।নির্মাতা রহিম সুমন বলেন, আমার এই নাটকে যারাই অভিনয় করছেন তারা প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করছেন। নির্মাতা হিসেবে এটাই আমার ভালোলাগা। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

অয়ন চৌধুরী রচনায় ও ওবাইদুল ইসলাম হিমেলের প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বাদল শহীদ, অরন্য (শিশু শিল্পী), নাজমুল হক বাবু সহ আরো অনেকে। জানা গেছে , নাটকটি শীঘ্রি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি