1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বছরের শেষ দিনে শাহরুখের ডাঙ্কি’র বিজয়রথ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

 

‘পাঠান’, ‘জওয়ান’ এর মতো বক্স অফিসে ‘ডাঙ্কি’ বিজয়রথ ছোটাতে না পারলেও বড়দিনের সপ্তাহান্তে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। তবে আবারও ব্যবসার গতি স্লথ হয়েছিল! কিন্তু পুরাতন বছরের শেষ দিনেই যেন ডাঙ্কির শাপমোচন ঘটল! দুর্দান্ত ব্যবসা দিয়ে ছবিটি পা রাখলো নতুন বছরে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ৩১ ডিসেম্বর, রবিবার, ‘ডাঙ্কি’ রিলিজের দ্বিতীয় সপ্তাহে এমন রেজাল্ট আশানুরূপ। ছুটির দিনে স্বাভাবিকভাবেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বাড়ে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর এক্স হ্যান্ডেলেই রিপোর্ট পাওয়া গেল যে, গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩৬১.৩০ কোটি টাকার ব্যবসা করেছে কিং খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবিটি।

রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির ম্যাজিক দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ ঝড়ের কাছে ব্যবসায় পিছিয়ে পড়েছে। তবে এই নিয়ে কিন্তু কোনও মাথাব্যথা নেই পরিচালক কিংবা অভিনেতা কারোরই। এই প্রসঙ্গে নির্মাতা হিরানি ইতিপূর্বে বলেছেন, শাহরুখ খুবই সাহসী অভিনেতা। শাহরুখ জানে, কোন ছবি দর্শকরা দেখবে, কোনটা দেখবে না। নিজের বক্স অফিসের রেকর্ড নিয়ে যথেষ্ট ওয়াকিবহল শাহরুখ। তবে শাহরুখ সব সময় ব্যবসার কথা ভেবে ছবি করেন না। বরং ‘ডাঙ্কি’ করেছেন সমাজের প্রতি তার দায়িত্ববোধ থেকে। মানুষ যে এই ছবিকে পছন্দ করছেন এবং শাহরুখকে পছন্দ করেছেন, তার জন্য ধন্যবাদ।

উল্লেখ্য, ‘ডাঙ্কি’ ষোলো কলা পূর্ণ করতে না পারলেও ২০২৩ সালে সব মিলিয়ে ২৫০০ কোটি টাকা আয় করে শাহরুখ অভিনীত তিনটি ছবি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি