1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বধির জনগোষ্ঠী সুযোগ পেলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মেধার বিকাশ ঘটাচ্ছে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

 

ইন্দোবাংলা আন্তর্জাতিক বধির ক্রিকেট ফাইনালে রুহেল
১৩ই নভেম্বর চট্টগ্রাম বধির ক্রিকেট এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত হল ইন্দো-বাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট। পশ্চিম বঙ্গ বধির সংঘ চট্টগ্রাম বধির টিমকে হারিয়ে ম্যাচ জিতে নেয়।এই আয়োজনের মাধ্যমে তারা এটা দেখাতে সক্ষম হয়েছে বাক, শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুযোগ পেলে উন্নয়নের মূল স্রোতে তারা অবদান রাখতে পারে।
আগে বাড়িতে আত্মীয় বেড়াতে আসলে প্রতিবন্ধী বাচ্চাদের লুকিয়ে রাখা হতো। সাম্প্রতিক সময়ে বধির,বাকপ্রতিবন্ধীদের প্রতি মানুষের পাল্টাতে শুরু করে। প্রতিবন্ধী সুরক্ষা আইন পাশ হয়েছে সাম্প্রতিক সময়ে ।

একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন। চট্টগ্রামের সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন-“চট্টগ্রাম বধির ক্রিকেট এসোসিয়েশন অনেক পরিশ্রম করে এই ইন্দো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। ইন্দো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট দুই দেশের বাক প্রতিবন্ধীদের সক্ষমতা যেমন সমৃদ্ধ করবে একই ভাবে দুই বন্ধু দেশের মাঝে সম্প্রীতি আরো মজবুত করবে।

তিনি আরো বলেন প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের বোঝা নয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও তারা বেশ ভালো করছে। ”
তিনি তাদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা সহ সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পশ্চিমবঙ্গ থেকে আগত বধির ক্রিকেট দলকে চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের সৌন্দর্যমণ্ডিত স্থানসমূহ পরিদর্শন এর আমন্ত্রণ জানান তিনি।
সমাপণী অনুষ্ঠানে ফাইনালে ম্যাচে অংশগ্রহণকারী ইন্দোবাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট এর দুই দলের মাঝে পুরষ্কার তুলে দেন।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক,সিজিকেএস সহসভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী সহ দুই দলের উর্ধতন কর্মকর্তা, খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি