1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বরবাদে কলকাতার আরেক নায়িকা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
Oplus_131072

 

ভারতের কলকাতার টিভি সিরিয়ালের দর্শকপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। গেলো বছরের নভেম্বরে এই অভিনেত্রীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়েছে। এরপর তার প্রিয় পোষ্যটিও মারা যায়। অমন দুর্যোগময় সময়ে রিয়া’র জন্যে একমাত্র সুখবর ছিল – ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ ছবিতে অভিনয় করা। ওই সময়ে কলকাতার সংবাদমাধ্যমে রিয়ার ভাষ্য ছিল – মাস দুয়েক আগেও চোখের জল ফেলতে ফেলতে দিন কেটেছে। আর এখন আমি উত্তেজনায় ফুটছি।

জানা গেছে, বাংলাদেশী তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিয়াকে। এই ছবিতে তিনি নাকি ইধিকা পালের বোনের চরিত্রে অভিনয় করেছেন। তবে এই প্রসঙ্গে রিয়ার ভাষ্য – আমাকে কীভাবে দেখা যাবে, তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা আমাকে দেখতে পাবেন।

জানা যায়, ইতিপূর্বে রিয়া টিভি সিরিয়াল ‘মিঠিঝোরা’, ‘অমরসঙ্গী’, ‘৩৬ ঘণ্টা’য় অভিনয় করেছেন। বলা যায়, এই অভিনেত্রী সেখানকার সিরিয়ালের জনপ্রিয়। বেশির ভাগ সময়েই তাকে খলচরিত্রে পাওয়া গেছে। তিনি দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘শোলাঙ্কি’ নামের ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।

কলকাতা ও মুম্বাইয়ে বরবাদ ছবির শুটিং করেছেন। বাকি রয়েছে আরও কিছু দিনের শুটিং। এখন ইধিকার শুটিং চলছে। এদিকে, বাংলাদেশে আসারও প্রস্তুতি চলছে রিয়া’র। জানা যায়, ভিসা সমস্যার বর্তমান পরিস্থিতি মিটলেই তিনি উড়ে আসবেন ঢাকায়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি