1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীব দুর্নীতির টাকায় গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ   চমক নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির দাপট, ফাইনাল ছাড়াই এশিয়া কাপ পাকিস্তানের আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং বাড়ানোর আহ্বান কারাবরণ, নির্বাসন ও নেতৃত্বের পরীক্ষা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসকে রুখতে হবে: তারেক রহমান গণতন্ত্রের খোলস থেকে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার খোঁজে বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীব দুর্নীতির টাকায় গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ  

মো. পাভেল
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

বিআইডব্লিউটিএ সহকারী সমন্বয় কর্মকর্তা (বিভাগীয় মামলা সেল) আহসান হাবিবের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়াগেছে। অভিযোগের ভাষ্যমতে বিআইডব্লিউটিএ ভবনের ষষ্ঠ তালায় তার অফিস। অভিযোগ রয়েছে দীর্ঘ ১৫ বছর তিনি একই চেয়ারে থেকে কর্মচারী এবং কর্মকর্তাদের নামে বেনামি চিঠি লেখা তাদের নামে বিভাগীয়় মামলা দেওয়ার় পরে তাদের ডেকে এনে বদলী ও সাসপেন্ডের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

অভিযোগ মতে চাকরি দেওয়া, বদলি বাণিজ্য করা, ঘাটের টেন্ডার ইজারা দেওয়া- সব জায়গায় হস্তক্ষেপ করেন তিনি। বিআইডব্লিউটিএর সাবেক সচিব ওয়াকিল নেওয়াজেকেও কোটি কোটি টাকা ইনকাম করে দিয়েছেন এ পথে। নিজেও হাতিয়েছেন প্রায় ২০ কোটি টাকা। তিনি একই চেয়ারে দীর্ঘ ১৫ বছর চাকুরী করছেন। তার কোন বদলী হয়না এ বিষয়ে কোন সদুত্তোর দিতে পারেননি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

অভিযোগ সুত্রে জানাগেছে, কুমিল্লার গোমতী নদীর ওই পারে তিনি কয়েক কোটি টাকা ব্যয়ে বিশাল একটি বাংলো বাড়ী নির্মাণ করেছেন। এলাকায় তিনি দানবীর হিসেবে পরিচিত। কুমিল্লা শহরে কোতোয়ালি থানার পাশে মুগলটুলি জামে মসজিদের পাশে সাততলা বাড়ি নির্মাণ করেছেন। তার নামে দুটো প্রাইভেট কার আছে। সেগুলো তিনি বাড়িতে গেলে ব্যবহার করেন। এলাকায় তার বিশাল মাছের ঘের ও গরুর খামার রয়েছে। এলাকায় সবাই জানেন যে, তিনি সচিব পদমর্যাদায় চাকরি করেন।  ঢাকায় তিনি আলিশান ফ্লাটে থাকেন এবং একাধিক ফ্ল্যাটের ক্রয় করে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে় তার বেতন ৬০ হাজার টাকা। সেখানে এত সম্পদ কিভাবে করলেন সেটাই এখন সকলের প্রশ্ন।

এসব বিষয়ে কথা বলতে তার সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগি এই কর্মকর্তা দীর্ঘ ১৫ বছর কিভাবে একই কর্মস্থলে রয়েছেন তা আমাদের বোধগম্য নয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য তারা বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও আয়ের সাথে সংগতিহীন সম্পদ অর্জনের বিষয়ে দুদকের তদন্ত প্রার্থনা করেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি