1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

বিপাশা বসু’র প্রেমময় জীবনের সাতকাহন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

 

‘জীবনে যেসব পুরুষের সঙ্গে আমি সম্পর্কে জড়িয়েছি, প্রত্যেকের কাছেই আমি ঋণী। কারণ আমি সকলের কাছ থেকেই কিছু না কিছু পেয়েছি। যারা আমার হৃদয় ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে, তাদেরকে বেশি করে ধন্যবাদ। প্রথমে মনে হয়েছিল তারা অন্ধকারাচ্ছন্ন জীবনের দিকে আমাকে ঠেলে দিয়েছেন। কিন্তু এতে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ পেয়েছি।’ কথাগুলো বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী বিপাশা বসুর। এই বলিউড অভিনেত্রীর প্রেমময় জীবনের সাতকাহন লিখেছেন আমেরিকা প্রবাসী বাংলাদেশী সাংবাদিক মিলি সুলতানা।

বর্তমানে বিবাহিত জীবনে স্থিতু হলেও এককালে অনেকগুলো অ্যাফেয়ারে জড়িয়েছেন কলকাতার বাঙালি ললনা বিপাশা বসু। তিনি যখন মডেলিং করতেন, তখন তার সম্পর্ক গড়ে ওঠে মডেল মিলিন্দ সোমনের সাথে। মডেলিং থেকে অভিনয় জীবনে প্রবেশের পর মিলিন্দের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। এরপর অভিনেতা হরমন বাওয়েজার সঙ্গে ডেটিং শুরু হয়। কিছুদিন চলার পর হরমন চ্যাপ্টারও ক্লোজ হয়ে যায়। ১৯৯৬ সালে বিপাশার জীবনে আসেন আরেক প্রতিশ্রুতিশীল অভিনেতা দিনো মোরিয়া। ‘রাজ’ ছবিতে অভিনয় করতে গিয়ে তারা ঘনিষ্ঠ হয়ে ওঠেন। দু’জন একসঙ্গে সুইডেন ব্যাংকক সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছেন কয়েকবার। ২০০২ সালে দিনোর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। বিরতিহীনভাবে একটার পর একটা সম্পর্কে জড়িয়েছেন বিপাশা। ‘জিসম’ ছবিতে অভিনয় করতে গিয়ে জন আব্রাহামের প্রেমে পড়েন। বেশ খোলামেলা রোমান্সের দৃশ্য ছিল ওই ছবিতে। জন – বিপাশা’র ঘনিষ্ঠ দৃশ্যের নির্দেশনা দিয়েছিলেন মহেশ ভাটকন্যা পূজা ভাট।

২০১১ সালে ‘দম মারো দম’ ছবির শুটিংয়ের সময় রানা দাগ্গুবতির সঙ্গেও সম্পর্কে জড়ান বিপাশা৷ তবে বিচ্ছেদ হতেও তাদের দেরি হয়নি। জন আব্রাহামের সঙ্গে প্রায় ৯ বছর লিভ ইন রিলেশনে ছিলেন এই বিপস। সবাই ভাবতো বিপাশা – জন পরস্পরকে বিয়ে করবেন। একবার অমিতাভ বচ্চনের ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তারা। সেখানে অমিতাভের সাথে কনভারসেশনে বোঝা গিয়েছিল – তারা নিশ্চিতভাবেই বিয়ে করবেন। কিন্তু একটা সময় এমনকিছু ঘটে যে, চিরতরে আলাদা হয়ে যান জন – বিপাশা। ওই সময় সালমান খানের নায়িকার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন বিপাশা। কিন্তু জন আব্রাহাম সেটা চাননি। তিনি হয়ত নিজেকে ইনসিকিউরড ভেবেছিলেন। চাননি বিপাশা সালমানের সাথে অভিনয় করুক। শুরু হয় দু’জনের মনোমালিন্য। ভেঙে যায় দীর্ঘ ৯ বছরের সম্পর্ক।

বিপাশা’র সঙ্গে ব্রেকআপের পর জন আব্রাহাম বিয়ে করেন প্রিয়া রুঞ্চালকে। যদিও বিপাশার অভিযোগ ছিল, জন তার অগোচরে প্রিয়ার সাথে ডেট করতেন। কিন্তু জন সেটা অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন বিপাশা সম্পর্কে। এরপর বিপাশার জীবনে আগমন ঘটে অভিনেতা করণ সিং গ্রোভারের। ২০১৬ সালে তারা বিয়ের গাঁটছড়া বাঁধেন। করণ সিং গ্রোভার দুইবার বিয়ে করেছিলেন। তার দুই স্ত্রীই টিভি অভিনেত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন শ্রদ্ধা নিগম। দ্বিতীয় স্ত্রী ছিলেন জেনিফার উইঙ্গেট।

বিপাশা – করণের সংসারে জন্ম নিয়েছে কন্যাসন্তান দেবী। জন্মের পর তার হার্টে দুটো ছিদ্র ধরা পড়ে। মাত্র তিনমাস বয়সে দেবীর ওপেন হার্ট সার্জারী হয়। বর্তমানে শিশুকন্যা দেবী সুস্থ আছে। তাকে নিয়ে সুখে আছেন বিপাশা – করণ দম্পতি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি