1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিয়ের জন্য পাত্র খুঁজছেন সিমলা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

 

প্রায় দুই যুগ আগে ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় সিমলার। ঝিনাইদহের অখ্যাত আনকোড়া সিমলাকে নায়িকা বানান মার্শাল আর্ট ছবির জনক প্রয়াত শহীদুল ইসলাম খোকন। ক্যারিয়ারের প্রথম ছবিতে ফুলি চরিত্র দিয়ে দর্শকের নজরে আসেন সিমলা। এরপর অনেক ছবিতে অভিনয় করে সফল হন সিমলা। ব্যক্তি জীবনে তিনি গাঁটছড়া বাঁধেন ২০১৮ সালে। গোপনে বিয়ে করায় সিমলার বিয়ের খবর মিডিয়ায় প্রকাশ্যে আসে ২০১৯ সালে। শোনা যাচ্ছে, দ্বিতীয়বার বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি।

জানা গেছে, সিমলার প্রথম স্বামীর নাম পলাশ আহমেদ। সুখের সংসারই করছিলেন এই জুটি। বিপত্তি বাধে ২০২০ সালে। ওই বছর পলাশ একটি উড়োজাহাজ ছিনতাই করার চেষ্টা করেন। ছিনতাই করার সময় কমান্ডো অভিযানে চট্টগ্রাম বিমানবন্দরে নিহত হন পলাশ। প্রথম স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেননি সিমলা। কিন্তু তার পরিবার এখন চাইছে – আবারও কোনো জীবনসঙ্গীকে খুঁজে নিক অভিনেত্রী। আর তাই পাত্র খুঁজছে সিমলার পরিবার।

বিয়ের জন্য পরিবার থেকে পাত্র খোঁজা প্রসঙ্গে সিমলা সংবাদমাধ্যমকে বলেন, বারবার ভুল করতে চাই না। এখন একটু চিন্তাভাবনা করেই বিয়েটা করব। এর জন্য মানসিকভাবে পরিণত স্বামীর সন্ধানেই আছে আমার পরিবার।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি