1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিয়ে করেছেন অর্ষা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

 

নিজের বিয়ের কথা আর গোপন রাখলেন না অভিনেত্রী নাজিয়া হক অর্ষা।মাত্রই মাস চারেক আগে ভালোবেসে বিয়ে করেন তিনি। তার বরের নাম মোস্তাফিজুর নূর ইমরান। কাজ করতে গিয়েই ইমরানের সঙ্গে পরিচয় ঘটে এবং সেটা বন্ধুত্ব পেরিয়ে প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে গত বছরের অক্টোবরে বিয়ে করেন তারা।

এতদিন কিছু না বললেও রবিবার সকালে দুজনের বিয়ের ছবি প্রকাশ করে সুখবরটি জানান অর্ষা। এই লাক্স তারকা বলেন, বিয়ে করলেও এই আনন্দের খবরটি জানানোর মতো পরিস্থিতিতে ছিলাম না। কারণ, আপনারা জানেন, আমার মা অনেকদিন ধরে ভীষণ অসুস্থ। গেলো বছর মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল। অনেকদিন আইসিউতে ছিলেন। উনার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। কিছুদিন একটু ভালো থাকলে আবার অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নিতে হয়। এসবের মধ্য দিয়েই আমাকে যেতে হচ্ছে।

তিনি আরও বলেন, বলতে পারেন, বিয়েটা অনেক মানসিক চাপের মধ্য দিয়ে করতে হয়েছে। দুই পরিবার থেকেই সবার সম্মতিক্রমে বিয়েটা হয়েছে। সবাই চাচ্ছিলেন আপাতত কাবিন হয়ে যাক, পরে না হয় অনুষ্ঠান করা যাবে। মায়ের দিক চিন্তা করেই সিদ্ধান্তটা নেওয়া। পরিবারের সবাই চাচ্ছিলেন।

ইমরানের সঙ্গে অর্ষার পরিচয় তিন বছরেরও বেশি সময়ের। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে বন্ধুত্ব হয় বলে জানান অর্ষা। এরপর তাদের মধ্যে প্রেম। অর্ষা বলেন, ২০২০ সালে আমাদের পরিচয় হয়। এরপর একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। দুই বছর পর্যন্ত আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্ব পর্যন্তই ছিল। আমাদের প্রেমটা খুবই অল্প সময়ের। আমি যখন আমার মাকে নিয়ে দিশেহারা ঠিক সেসময় আমার সাপোর্ট হয়ে পাশে থেকেছে ইমরান। সে সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দেয়। মায়ের অসুস্থতা, সবকিছু মিলিয়ে আমি এখনই সেরকম কিছু চাচ্ছিলাম না। কিন্তু যেহেতু আমাদের দুই পরিবারেই চেনা এবং জানা – শোনা আছে। তাই সবার সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নিই। একজন জীবনসঙ্গী হওয়ার মতো সব গুণই আমি তার মধ্যে পেয়েছি, সেও নিশ্চয়ই তাই। এই কারণেই কিন্তু আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার মায়ের জন্যও।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি