1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিয়ে না করার পরামর্শ জেনিফার লোপেজকে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

 

কিছুদিন আগেই চতুর্থ স্বামীকে ত্যাগ করেছেন বিশ্বখ্যাত গায়িকা – অভিনেত্রী জেনিফার লোপেজ। বিয়ের মাত্র দুই বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ জেনিফার লোপেজ এবং অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেকের। আলোচিত এই তারকা দম্পতির বিয়ে ভেঙে যাওয়ার খবরে হতাশ হন তাদের ভক্ত – অনুরাগীরাও! তবে কী আর করার! বিয়ে নামক খাঁচায় বেশিদিন বন্দি থাকার পাখি নাকি নন জেনিফার। এর আগেও একাধিকবার বিয়ে ভেঙেছে তার। তাই আপাতত বিয়ে থেকে দূরে থাকা উচিত তার – এমনটাই মনে করছেন জেনিফারের সাবেক স্বামী ওজানি নোয়া।

বিদেশী একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেনিফারের প্রথম স্বামী ওজানি নোয়া তার প্রাক্তন স্ত্রীকে পরামর্শ দেন যে, নতুন করে আবার বিয়ে করার চেয়ে এখন তার (জেনিফার) কিছুদিন একা থাকা উচিত। ওজানি বলেন, জেনিফারের এখন ১২ মাস সিঙ্গেল থাকা উচিত এবং এরপর সম্পর্কে জড়ালেও সেটা গোপন রাখা উচিত। আর বিয়ের সম্পর্কে জড়ানো উচিত না তার।

জেনিফার সম্পর্কে তার সাবেক স্বামী ওজানি নোয়া বলেন, আমি আমার নিজের অভিজ্ঞতায় আপনাকে বলতে পারি, গাড়িতে বসে আমাদের মতবিরোধ হবে এবং তারপর ২০ মিনিট পরে আমাদের বসতে হবে এবং সব কিছু ঠিকঠাক করার ভান করতে হবে।

কিন্তু আপনি শুধুমাত্র ভান করতে পারেন। দম্পতি হিসেবে আমরা নরকের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তখন আমার মেজাজও খারাপ ছিল। কারণ আমি জানতাম ভেতরে ভেতরে আমরা ভালো নেই।আমি রেড কার্পেটে যেতে অপছন্দ করতাম। সে আমাকে যেতে জোর করতো। আমি তাকে বলতাম যে, আমি যাচ্ছি না। তিনি আরও বলেন, বেন অ্যাফ্লেকও জেনিফারের সঙ্গে রেড কার্পেটে যেতে অস্বস্তিবোধ করে। তবে বেনকে বোঝেন বলে দাবি করেন ওজানি। কারণ তিনি আর বেন দুজনেই জেনিফারের আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য বছরের পর বছর চেষ্টা করেছেন।ওজানির জানান, তিনি জানেন না জেনিফারের আরও কত ভালোবাসা দরকার বা খুঁজছে সে। কারণ সে ইতোমধ্যে চারবার বিয়ে করেছে!

জানা যায়, ওজানি একজন কিউবান ওয়েটার। তিনি ১৯৯৭ সালে জেনিফারকে বিয়ে করেন। তবে তাদের দাম্পত্য জীবন ছিল এক বছরেরও কম সময়ের জন্য। ওজানিকে তাদের বিয়ে সম্পর্কিত বই লিখতে এবং ডকুমেন্টারিতে তাদের হানিমুন ফুটেজ ব্যবহারে বাধা দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন জেনিফার। এই তিক্ততার কারণে দু’জনের বিচ্ছেদ হয়েছিল। এরপর ২০০১ সালে ব্যাকআপ ডান্সার ক্রিস জুডকে বিয়ে করেন জেনিফার। সেই বিয়েও দুই বছরের বেশি টেকেনি। এরপর গায়ক মার্ক এন্টনিকে বিয়ে করেন এই গায়িকা এবং সেটিই তার দীর্ঘ দাম্পত্য জীবন ছিলো। যে সংসারে দুটি সন্তান রয়েছে তার। ২০২২ সালে চতুর্থবারের মতো বিয়ে করেন সাবেক প্রেমিক বেন অ্যাফ্লেককে, এই বিয়ে গেলো মাসেই বিচ্ছেদে রূপ নেয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি